GrammarGate

Introduction | পরিচিতি

তুমি কি কখনও ইংরেজি শিখতে গিয়ে নতুন শব্দগুলোর সাথে আটকে গিয়েছো? চিন্তা করোনা তুমি একা নও! এ সমস্যা সবারই হয়। শব্দ হল যেকোনো ভাষার মূল নির্মাণ উপাদান। এর অর্থ এবং ব্যবহার না জানলে তোমার পক্ষে বাক্য তৈরি বা ভাব প্রকাশ করা প্রায় অসম্ভব হয়ে জাবে। শব্দগুলো ঠিকভাবে বোঝা কেবল তোমার পড়া ও লেখার দক্ষতাই বাড়াবে না, এটি তোমাকে ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে।

Definition: 

কয়েকটি বর্ন পাশা পাসি বসে যদি একটি পূর্ণ অর্থ দেয় তাহলে তাকে শব্দ বলে।  যে ভাষাগত উপাদান নিজে থেকেই অর্থ প্রকাশ করতে পারে, সেটাই শব্দ। 

Clear Explanation

  • সব letter   word হতে পারে না যেমন : k, l , p অন্যদিকে I (আমি), A( একটি)  শব্দ হতে পারে।

Examples:

  • I, a → single-letter শব্দ
  • food, river, idea → multiple letter এর শব্দ

 অর্থ ছাড়া কিছু ধ্বনি লেখা থাকলেও তা শব্দ হিসেবে গণ্য হয় না।

Example:

Anm শব্দ হবে না।  , ogd শব্দ হবে না। , ksy শব্দ হবে না। 

Man শব্দ হবে কারন অর্থ আছে, Dog শব্দ হবে কারন অর্থ আছে,,Sky শব্দ হবে কারন অর্থ আছে,

শব্দ একক অক্ষর বা একাধিক সিলেবলে হতে পারে

কিছু শব্দ খুব ছোট  হতে পারে 

যেমন: “I” (আমি), “a” (একটি), বা “an” (একটি)।

অন্যদিকে কিছু শব্দ দীর্ঘ এবং জটিল হতে পারে ।

যেমন :“comfortable” (সুখদায়ক), “theory” (সিদ্ধান্ত), বা “education” (শিক্ষা)।

 শব্দ থেকে Phrase, Clause and Sentence  গঠিত হয় .

একের অধিক শব্দ একত্রিত হয়ে  phrase  তৈরি হয় (“a red apple” – একটি লাল আপেল), একের অধিক শব্দ একত্রিত হয়ে  clause  তৈরি হয় যদি তার ভিতর একটি subject ও একটি finite verb থাকে। একটি clause একা একা বসলে তাকে Sentence ও বলা যায়।


শব্দ অর্থ না জানলে সমস্যা কোথায়?

শব্দের অর্থ জানা কার্যকর যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি কোনো শব্দ না বোঝ, তাহলে বাক্য বোঝা তোমার জন্যে কঠিন হয়ে যাবে। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে, “He showed remarkable alacrity,” আর তুমি যদি “alacrity” শব্দটির অর্থ না জানো, তাহলে বাক্যের পুরো অর্থই হারিয়ে যাবে।  পড়া, কথা বলা এবং লেখা অনেক সহজ করে তুলতে হলে তোমাকে অনেক অনেক শব্দ অর্থ পড়তে হবে।

সুবিধাসমূহ:

  1. বাক্য বোঝা সহজ হয়: প্রতিটি শব্দ বোঝার মাধ্যমে সম্পূর্ণ প্রসঙ্গ বোঝা সম্ভব হয়।

  2. যোগাযোগ দক্ষতা উন্নত করে: সঠিক শব্দ ব্যবহার করলে আপনার ভাব স্পষ্টভাবে প্রকাশ করা যায়।

  3. শব্দভান্ডার স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়: প্রসঙ্গ অনুযায়ী শব্দ শেখা মনে রাখা সহজ করে।

অসুবিধাসমূহ:

  1. ভুল শব্দ ব্যবহার বিভ্রান্তি সৃষ্টি করে: শব্দ ভুলভাবে ব্যবহার করলে স্রোতারা ভুল বুঝতে পারে। 

  2. বাক্যের স্বচ্ছতা হারায়: ব্যাকরণ ঠিক থাকলেও বাক্য অস্পষ্ট বা অদ্ভুত শোনাতে পারে।

  3. ব্যাকরণ ঠিক থাকলেও অর্থ অদ্ভুত শোনায়: ভুল শব্দের ব্যবহার পুরো অর্থকে প্রভাবিত করে।

উন্নতির টিপস: বেশি বেশি পড়া, ফ্ল্যাশকার্ড ব্যবহার করা এবং সব সময় ইংরেজিতে কথোপকথন  করা। শব্দের অর্থ বুঝলে   ভাষার দক্ষতা বাড়ায় এবং যোগাযোগে আত্মবিশ্বাস তৈরি করে। সঠিক শব্দ জানা নিশ্চিত করলে তোমার বাক্যগুলি স্পষ্ট, নির্দিষ্ট এবং প্রভাবশালী হবে।

বাহ্যিক উৎস: Vocabulary.com – নতুন শব্দ শেখার জন্য একটি চমৎকার টুল।

 

Different Meanings of the Term “Word”

Usage Type

বাংলা অর্থ

Example

Language element

শব্দ

Learn new words

Spoken message

কথা

His words shocked me

Promise

প্রতিশ্রুতি

She kept her word

Information

খবর

No word from the office

Brief talk

সংক্ষিপ্ত কথা

May I have a word?

⇒ তাই context বোঝা না গেলে word নিজেই বিভ্রান্তিকর হতে পারে।

শব্দের প্রকার কাকে বলে?

 বাক্যে শব্দ কী কাজ করছে, তার ভিত্তিতে যে শ্রেণিবিভাগ করা হয়, সেটাই শব্দের শ্রেণি বিভাগ।

প্রধান প্রধান শব্দের প্রকার/শ্রেণি বিভাগ।

  • Noun – name of something
  • Pronoun – replaces a noun
  • Verb – action or state
  • Adjective – gives description
  • Adverb – adds information to verb
  • Preposition – shows relation
  • Conjunction – connects words
  • Interjection – expresses emotion)

 শব্দের শ্রেণি বিভাগ।

  1. Nouns ⇒Kid, House, Friend       শিশু, বাড়ি, বন্ধু
  2. Pronouns⇒   I, She, They      আমি, সে, তারা
  3. Verbs ⇒  Go, Work, Think           যাওয়া, কাজ করা, চিন্তা করা
  4. Adjectives⇒  Nice, Full, Young         ভালো, পূর্ণ, যুবক/যুবতী
  5. Adverbs ⇒  Now, Very, Quickly      এখন, খুব, দ্রুত
  6. Prepositions⇒  In, By, Over      ভিতরে, দ্বারা, উপর
  7. Conjunctions⇒  And, Or, But     এবং, বা, কিন্তু
  8. Interjections⇒ Wow!, Oops!, Yay!       ওহ!, উফ!, ইয়াহ!

শব্দ তৈরি হয় কীভাবে?

পুরোনো শব্দ ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়া।

  1. Prefix Addition (শব্দের আগে Prefixযোগ)
  • regular → irregular
  • legal → illegal
  1. Suffix Addition (শব্দের শেষে Suffix যোগ)
  • care → careless
  • teach → teacher
  1. Compound Formation (দুই শব্দ মিলিয়ে)
  • bed+room=bedroom
  • sun+light=sunlight
  1. শব্দের  Class Shift
  • A open window (adj) → Sara will open the gift box. (verb)
  • A message (noun) → Samin will message Sara .(verb)

শব্দ নিয়ে তোমাদের যে সমস্যা

  1. Exact meaning না জেনে শব্দ ব্যবহার করা।
  2. একই রকম দেখতে শব্দ mix করে ফেলা।
  3. Direct Bangla-to-English translation করা ।

শব্দ শেখার কৌশল

  1. Use Flashcards – এক পাশে শব্দ আর অন্য পাশে meaning লিখো।
  2. Contextual Learning – শব্দগুলো sentence-এর মধ্যে শিখো।
  3. Repetition and Practice – নিয়মিত practice করলে শব্দ মনে থাকে।
  4. Speak and Write – নতুন শব্দ  কথা বলা ও লেখা দুটোতেই ব্যবহার করো।

শব্দ শিখতে তোমরা যে ভুলগুলো করো।

  1. Exact meaning না জেনে শব্দ ব্যবহার।
  2. Synonyms গোলমাল করে ফেলা ।
  3. Sentence-এ ভুল শব্দের order ব্যবহার করা

Daily Vocabulary Build করার উপায় ।

  1. Books, newspapers, articles পড়ো ।
  2. নিজের একটা শব্দ journal রাখো ।
  3. Vocabulary practice-এর জন্য Quizlet-এর মতো apps ব্যবহার করো ।
  4. English conversation-এ অংশ নাও ।

Communication-এ শব্দ Meaning-এর গুরুত্ব ।

Meaning জানলে তুমি:

  1. ঠিকভাবে অন্যকে understand করতে পারো ।
  2. নিজের idea clearly express করতে পারো ।
  3. Misunderstanding কম হয় ।
  4. Reading-writing-listening-speaking skill improve হয় ।

Dictionaries এবং Online Tools-এর ভূমিকা

  1. Dictionaries – Oxford, Cambridge, Merriam-Webster সঠিক meanings দেয়।
  2. Online Tools – Google Translate, Linguee, vocabulary apps usage এবং synonyms বুঝতে help করে।

Best Practice:

Q1. What does a word mean?

Word মানে অর্থবোধক ভাষাগত একক।

Q2. Why is word meaning important?

Because meaning controls communication accuracy।  অর্থ ভুল হলে যোগাযোগও ভুল হয়।

Q3. What is meant by word class?

It shows how a word functions grammatically in a sentence। বাক্যে শব্দের ভূমিকা বোঝায়।

Q3: How are new words formed in English?

New words are formed using prefixes, suffixes, compound words, and conversion between word classes. (নতুন শব্দ Prefix, Suffix, Compound Words এবং Conversion দ্বারা তৈরি হয়।)

Q4: Can one word have multiple meanings?

Yes, many words have multiple meanings depending on context. (হ্যাঁ, অনেক শব্দের প্রেক্ষাপট অনুযায়ী একাধিক অর্থ থাকতে পারে।)

Q5: What is the best way to learn new words?

Use them in sentences, review regularly, and practice speaking and writing daily. (শব্দগুলিকে বাক্যে ব্যবহার করুন, নিয়মিত পুনরায় দেখুন এবং দৈনন্দিনভাবে কথা বলা ও লেখা অনুশীলন করুন।)

 English শেখার মূল ভিত্তি হলো word
 GrammarGate-এ সঠিক grammar শিখতে হলে word দিয়েই যাত্রা শুরু করুন।

Word কাকে বলে? Word এর সংজ্ঞা, গঠন, প্রকার ও উদাহরণ।
Scroll to Top
0 Shares
Share
Share
Tweet
Pin
Share