Subject-Unlocking the Secrets: 6 Amazing Subjects to Know!
Subject পরিচিতি: English grammar শেখার একেবারে প্রথম ধাপ হলো sentence structure বোঝা। আর একটি sentence গঠনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় দুটি অংশ হলো—
- Subject/ কর্তা = He/She/They/I/Who/Samin etc.
- Predicate/ বিধেয়= subject এর পরের অংশ।
এই দুইটির মধ্যে subject হলো sentence-এর মূল কেন্দ্রবিন্দু। Subject ছাড়া কোনো sentence সম্পূর্ণ দিতে পারে না।
আপনি যদি ইংরেজি লেখা, spoken English, grammar কিংবা competitive exam-এর জন্য প্রস্তুতি নেন…..
তাহলে কর্তা ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। যেমন BCS, Medical, Engineering, Job exam এ এই কর্তা থেকে প্রশ্ন আসে।
What Is a Subject?
কর্তা হলো sentence-এর সেই অংশ, যাকে নিয়ে sentenceটি বলা বা লিখা হয়। যে কোন কাজ করে বা যার সম্পর্কে কোন কিছু বলা হয় তাকে subject বলে।
সাধারণভাবে subject—
- যে কাজটি করে (doer of the action), অথবা
- যার উপর কাজটি ঘটে, অথবা
- যাকে describe করা হয়
কর্তা কাকে বলে?
Definition: যে কোন কাজ করে তাকে কর্তা বলে। (কর্তা) হলো বাক্যের সেই noun, pronoun, noun phrase বা gerund, যা বাক্যের মূল বিষয় হিসেবে কাজ করে।
√ কর্তা বাক্যের অর্থ বোঝার কেন্দ্রবিন্দু। Samin and Sara recite Quran. এখানে Samin and Sara হল কর্তা.
√ প্রতিটি complete sentence-এ অবশ্যই একটি কর্তা থাকে।
Example of subject:
The teacher explains grammar clearly. এখানে The teacher কাজটি করছে (explains), তাই এটি sentence-এর কর্তা।
My younger brother plays football every afternoon. My younger brother কাজটি করছে (plays), তাই এটিই কর্তা।
Honesty builds trust among people. এখানে Honesty একটি abstract noun এবং সেটিই কাজের উৎস, তাই কর্তা।
Did she complete the homework yesterday? প্রশ্নবোধক বাক্যে verb আগে এসেছে, কিন্তু কাজটি যার সাথে সম্পর্কিত সে হলো she, তাই subject।
Why is the sky so cloudy today?এখানে the sky-কে নিয়ে বর্ণনা দেওয়া হচ্ছে, তাই এটি কর্তা।
(You) close the door quietly. Imperative sentence-এ কর্তা সাধারণত লেখা থাকে না। এখানে implied subject হলো You, তাই সেটিই subject।
(You) please listen to the teacher carefully. আদেশটি যাকে দেওয়া হচ্ছে সে হলো You (implicit), তাই subject You।
What a beautiful painting this artist has created! এখানে this artist কাজটি করেছে (has created), তাই কর্তাt।
How fast the train is moving!এখানে the train-কে নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে, তাই এটি subject।
What an honest man he is!এই বাক্যে he-কে describe করা হয়েছে, তাই he হলো কর্তা।
সংক্ষেপে মনে রাখবে
- Subject = যাকে নিয়ে বাক্যটি বলা হয়/ যে কাজটি করে।
- Assertive → subject সাধারণত শুরুতে বসে।
- Interrogative → verb আগে, subject পরে বসে।
- Imperative → subject hidden (You) সাবজেক্ট লুকিয়ে থাকে।
- Exclamatory → subject-কে নিয়ে আবেগ প্রকাশ। বাক্যের শেষে বসে।
Subject and Predicate
একটি sentence-এর মৌলিক গঠন হলো
Subject + Predicate
কর্তা→ কে বা কী নিয়ে কথা বলা হচ্ছে/যে কোন কাজ করে বা যার সম্পর্কে কোন কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে।
Predicate → subject কী করছে, কী হচ্ছে বা সাবজেক্ট কেমন বা সাবজেক্ট এর পরিচয় বলে দেয়।
Example: Time flies.
- কর্তা: Time
- Predicate: flies
Subject কোথায় বসে?
সাধারণত—
→Assertive sentence-এ subject বাক্যের শুরুতে থাকে= Salim Sir is the best English teacher in Bangladesh.
→Interrogative sentence-এ subject ও verb-এর অবস্থান বদলে যায়= Will Samin help Salim ? Interrogative sentence এ কর্তা এর আগে auxiliary বসে।
→Imperative sentence-এ কর্তা সাধারণত থাকে না (hidden “you” মানে “you” উহ্য থাকে)= Sit down. ⇒ কর্তা: (You – implied)
কোন ধরনের Word কর্তা হতে পারে?
Subject কখনোই verb বা adverb হয় না।
Subject হতে পারেঃ
- Noun → Rahim, book
- Pronoun → he, she, they
- Noun phrase → the old man
- Gerund → Swimming, Reading
- Infinitive →To walk is good for maintaining good health.
- Clause→ What he says is true.
English grammar-এ কর্তা প্রধানত 6 প্রকার
Simple Subject
Simple subject সবসময় একটি মাত্র word দিয়ে গঠিত subject। বা যে সাবজেক্ট একটি মাত্র শব্দ দিয়ে তৈরি তাকে simple subject বলে।
Examples:
A rat chewed the wire.
Subject: rat
She is sleeping.
Subject: She
Complete Subject
যখন subject-এর সাথে modifier থাকে, তখন তাকে complete subject বলা হয়।
Examples:
The tall boy won the prize.
Complete subject: The tall boy
My sister’s white cat is playful.
Compound Subject
যখন একাধিক simple subject and / or দ্বারা যুক্ত হয়, তখন তাকে compound subject বলে।
Examples:
Rahim and Karim are friends.
Active voice Subject
Subject যখন নিজে কাজ করে তখন তাকে active subject বলে।
Example:
The boy kicked the ball.
Passive Voice Subject
অন্য কোন বাক্তি বা বস্তুর দ্বারা কৃত কাজ যে Subject-এর উপর পড়ে তাকে passive subject বলে।
Example:
The ball was kicked by the boy. এখানে the boy দ্বারা কৃত কাজের ফল The ball এর উপর পড়েছে তাই The ball হল passive subject.
Dummy subject (It / There)
Dummy subject হলো এমন একটি subject, যার কোনো বাস্তব অর্থ নেই, এটাকে আমরা জিরো ও বলতে পারি।
ইংরেজিতে subject ছাড়া বাক্য হয় না। তাই আমরা যদি subject না খুজে পাই তাহলে আমরা ডামি it বা there ব্যবহার করি বাক্যের অর্থ পূর্ণ করার জন্য।
Example:
It is raining.
There are many students.
Subject-Verb Agreement
Subject singular হলে verb singular হয়। Subject plural হলে verb plural হয়।
Examples:
- He runs fast.
- They run fast.
Subject-verb agreement ভুল হলে sentence ভুল হয়ে যায়।
Special Uses of Subject
Gerund as subject :Reading helps knowledge.
Dummy subject (It / There) : It is raining./ There are many students.
Subject কেন গুরুত্বপূর্ণ?
- Sentence গঠনের মূল উপাদান হিসাবে কাজ করে।
- Meaning পরিষ্কার করে।
- Subject-verb agreement নির্ধারণ করে ।
- Writing ও speaking-এ clarity আনে।
Summary (সংক্ষেপে)
- কর্তা হলো sentence-এর কেন্দ্রবিন্দু
- কর্তা ছাড়া sentence অসম্পূর্ণ
- কর্তা noun, pronoun, phrase বা gerund হতে পারে
- কর্তা তিন প্রকার: Simple, Complete, Compound
- Subject-verb agreement অত্যন্ত গুরুত্বপূর্ণ
20 Questions and Answers on Subject
Q1. কর্তা কাকে বলে?
Ans: বাক্যের যে অংশকে নিয়ে কথা বলা হয় তাকে subject বলে।
Q2. কর্তা কী ধরনের word হয়?
Ans: কর্তা noun, pronoun, noun phrase বা gerund হয়।
Q3. কর্তা ছাড়া sentence হয় কি?
Ans: না, কর্তা ছাড়া sentence সম্পূর্ণ হয় না।
Q4. Simple subject কী?
Ans: একটি word দিয়ে গঠিত কর্তা হলো simple subject।
Q5. Complete subject কী?
Ans: modifierসহ কর্তা কে complete subject বলে।
Q6. Compound কর্তা কী?
Ans: দুই বা ততোধিক কর্তা একসাথে হলে compound কর্তা ।
Q7. Subject সাধারণত কোথায় থাকে?
Ans: সাধারণত বাক্যের শুরুতে থাকে।
Q8. Interrogative sentence-এ কর্তা কোথায় থাকে?
Ans: verb-এর পরে থাকে।
Q9. Imperative sentence-এ কর্তা থাকে কি?
Ans: থাকে না, implied “you” থাকে।
Q10. Passive sentence-এ কর্তা কী করে?
Ans: কাজ গ্রহণ করে।
Q11. কর্তা ও object এক জিনিস?
Ans: না, তারা আলাদা।
Q12. Subject-verb agreement কী?
Ans: কর্তা অনুযায়ী verb-এর মিল।
Q13. Gerund কি কর্তা হতে পারে?
Ans: হ্যাঁ।
Q14. Dummy কর্তা কী?
Ans: It বা There দিয়ে ব্যবহৃত subject।
Q15. কর্তা কি adjective হতে পারে?
Ans: না।
Q16. Sentence-এর ফোকাস কী?
Ans: কর্তা ।
Q17. কর্তা plural হলে verb কেমন হবে?
Ans: Plural।
Q18. কর্তা কি meaning নির্ধারণ করে?
Ans: হ্যাঁ।
Q19.কর্তা শেখা কেন জরুরি?
Ans: Correct sentence তৈরির জন্য।
Q20. কর্তা grammar-এর কোন অংশ?
Ans: Sentence structure-এর মূল অংশ।