GrammarGate

Definition of Sentence

Sentence হলো এমন একটি group of words যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং যার মধ্যে একটি subject ও একটি verb থাকে।

সহজভাবে, কিছু শব্দ পাশা পাশী বসে যদি একটি পূর্ণ অর্থ দেয় তখন ঐ শব্দ গুলিকে একত্রে Sentence বলে।

Examples of sentence

  • I read a book. (আমি একটি বই পড়ি।) এটি একটি sentence কারণ এতে পূর্ণ অর্থ আছে।
  •  “ I Reading a book” – এটি sentence নয়, কারণ complete meaning নেই।
  • The cow  to fly in the sky. এটি sentence নয়, কারণ complete meaning নেই।
  • The birds fly in the sky. এটি sentence , কারণ complete meaning আছে।

Simple example

  • Sentence = Subject + Verb + Complete Meaning (বাক্য = কর্তা + ক্রিয়া + পূর্ণ অর্থ)

 Sentence-এর মূল Parts কয়টি?

প্রতিটি sentence-এর দুটো মূল অংশ থাকে:

১. Subject (কর্তা)

Sentence-এ যে কাজটি করে, সেটাই Subject। সহজ বাংলায় — “কে?” প্রশ্নের উত্তরই Subject।

  • Rahim plays football. → Subject: Rahim
  • The cat is sleeping. → Subject: The cat
  • She loves reading books. → Subject: She

২. Predicate (বিধেয়)

Subject সম্পর্কে যা বলা হয়, সেটাই Predicate। এর মধ্যে verb এবং বাকি সব information থাকে।

  • Rahim plays football every evening.
  • The cat is sleeping on the sofa.
  • She loves reading books at night.

মনে রাখার সহজ trick: Subject হলো “নায়ক” আর Predicate হলো সেই নায়কের “কাহিনী”।

 Sentence কত প্রকার? (How many types of sentences are there?

  • Grammar অনুযায়ী, Sentence সাধারণত ২ভাবে ভাগ করা হয়:
  •  (কার্য /অর্থ অনুযায়ী (According to Meaning) – 5 types
  • According to Structure (গঠন অনুসারে) – 4 types
  • So, total main types of sentence(তাহলে সব মিলে)= 9 types

Types of Sentences According to Function (কার্য/অর্থ অনুসারে বাক্যের প্রকার পাঁচটি)

Function মানে sentence কি কাজ করছেঃ

  1. Statement/Assertive
  2. Question/Interrogative
  3. Command/Imperative
  4. Wish/ Optative
  5. Emotion/Exclamatory

১. Assertive/Declarative Sentence (বর্ণনামূলক বাক্য/বিবৃতিমূলক বাক্য)

Definition: Declarative sentence হলো এমন বাক্য যা কোনো statement, fact, opinion বা information প্রকাশ করে। বা যে sentence আমাদের কে কোনো তথ্য, বর্ণনা বা বক্তব্য জানায়, তাকে Assertive Sentence বলে।

এটা আবার দুই ধরনের:

  • Affirmative: She is a good student. (ইতিবাচক)
  • Negative: She is not a bad student. (নেতিবাচক)

এই ধরনের sentence সবচেয়ে বেশি ব্যবহার হয় — diary লেখায়, story বলায়, কিংবা সাধারণ conversation-এ।

 It always ends with a full stop ( . )

Examples:

  • She is a teacher.(সে একজন শিক্ষক।)
  • The sun rises in the east.(সূর্য পূর্ব দিকে ওঠে।)
  • Samin and sara are not ungrateful.

২. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)

Definition: Interrogative sentence হলো যে বাক্য প্রশ্ন করে এবং information জানতে চায়।

 Interrogative sentence ends with a interrogation mark ( ? )

Examples:

  • What is your name?(তোমার নাম কী?)
  • Are you happy?(তুমি কি খুশি?)

Rule: অনেক সময় auxiliary verb subject-এর আগে আসে।

Example: Do you play football?

৩. Imperative Sentence (আদেশমূলক বাক্য)

Definition: Imperative sentence হলো command, request, advice বা instruction দেওয়ার বাক্য।আদেশ, অনুরোধ, উপদেশ বা নিষেধ বোঝাতে Imperative Sentence ব্যবহার হয়। এই sentence-এ subject সাধারণত উহ্য থাকে — মানে “You” লেখা হয় না, বোঝানো হয়।

Subject (You) usually hidden থাকে।

Examples:

  • Open the door. (দরজা খুলো।)
  • Please help me.(আমাকে সাহায্য করো।)
  • Don’t run!(দৌড়াবে না!)

Note: Ends with (.) or (!) depending on emotion.

৪. Optative Sentence প্রার্থনা মূলক বাক্য।

Definition: optative sentence প্রার্থনা ,কামনা, বাসোনা, ইচ্ছা  প্রকাশ করে। কোনো ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করতে Optative Sentence ব্যবহার হয়। এই sentence সাধারণত “May” দিয়ে শুরু হয়।

  • May you live long. (তুমি দীর্ঘজীবী হও।)
  • May Allah bless you. (আল্লাহ তোমাকে রহম করুন।)
  • May Bangladesh prosper. (বাংলাদেশ সমৃদ্ধ হোক।)
  • May Samin prosper in life.
  • May Sara get good grade.

৫.Exclamatory Sentence (বিস্ময়বোধক বাক্য)

Definition: Exclamatory sentence শক্ত emotion (joy, surprise, anger, shock) প্রকাশ করে।আবেগ, বিস্ময়, আনন্দ বা দুঃখ প্রকাশ করতে Exclamatory Sentence ব্যবহার হয়। এই sentence সবসময় exclamation mark (!) দিয়ে শেষ হয়।

 It ends with an exclamation mark ( ! )

Examples:

  • What a beautiful day it is! (কি সুন্দর দিন!)
  • Wow! This is amazing! (ওয়াও! এটা অসাধারণ!)

Difference:

  • I won the game. (Declarative)
  • I won the game! (Exclamatory)

 Types of Sentences According to Structure (গঠন অনুসারে বাক্যের প্রকার চারটি)

Structure নির্ভর করে clause-এর উপর (independent & dependent clause)। 

১। সরল বাক্য Simple Sentence

২। জটিল বাক্য Complex Sentence

৩। যৌগিক বাক্য Compound Sentence

৪।যৌগিক – জটিল বাক্য Compound -Complex Sentence

১. Simple Sentence (সরল বাক্য)

Definition: Simple sentence এ একটি মাত্র independent clause থাকে।

⇒ One subject + one verb (basic idea)

Examples:

  • I love English. (আমি ইংরেজি ভালোবাসি।)
  • He plays cricket. (সে ক্রিকেট খেলে।)

Easy formula:

One principal clause = Simple sentence

২. Compound Sentence (যৌগিক বাক্য)

Definition: Compound sentence এ দুই বা তার বেশি independent clause থাকে, যেগুলো coordinating conjunction দিয়ে যুক্ত থাকে।

Common conjunctions: and, but, or, so, yet (FANBOYS)

Examples:

  • I wanted to go, but it was raining. (আমি যেতে চেয়েছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছিল।)
  • She reads books and she writes stories. (সে বই পড়ে এবং গল্প লিখে।)

৩. Complex Sentence (জটিল বাক্য)

Definition: Complex sentence এ একটি independent clause + একটি dependent (subordinate) clause থাকে।

Common subordinating conjunction: because, if, when, although, while, since

Examples:

  • I was sleeping when he called me. (আমি ঘুমাচ্ছিলাম যখন সে আমাকে ফোন করেছিল।)
  • Because it was raining, we stayed home. (বৃষ্টি হচ্ছিল বলে আমরা বাসায় ছিলাম।)

Note: Dependent clause একা complete sentence হতে পারে না।

৪. Compound-Complex Sentence (যৌগিক-জটিল বাক্য)

Definition: Compound-complex sentence এ থাকে:

  • Two or more independent clauses
  • At least one dependent clause

Examples:

  • I will go to school, and he will stay home because he is sick. (আমি স্কুলে যাব, আর সে বাসায় থাকবে কারণ সে অসুস্থ।)

Structure: Independent + Independent + Dependent clause

 Summary Table 

Basis              Types of Sentence           Bangla

  1. Function              Declarative         বর্ণনামূলক
  2. Function              Interrogative      প্রশ্নবোধক
  3. Function              Imperative          আদেশমূলক
  4. Function             Optative               কামনা সূচক
  5. Function              Exclamatory       বিস্ময়বোধক
  6. Structure             Simple  সরল
  7. Structure             Compound         যৌগিক
  8. Structure             Complex              জটিল
  9. Structure             Compound-Complex      যৌগিক-জটিল

 Important Points to Remember 

  1. Every sentence must have a verb.
  2. Sentence must express complete meaning.
  3. First letter capital হবে।
  4. শেষে punctuation (. বা ? বা !) থাকতে হবে।

 FAQ (Common Questions for Students)

Q1: Sentence কাকে বলে short answer?

  • (পূর্ণ অর্থ প্রকাশকারী শব্দসমষ্টিকে sentence বলে।)

Q2: Sentence কত প্রকার?

  • Sentence মোট ৯প্রকার (Function অনুযায়ী ৫টি + Structure অনুযায়ী ৪টি)।

Q3: Most common sentence type কোনটি?

  • Declarative sentence সবচেয়ে বেশি ব্যবহার হয়।
Scroll to Top
0 Shares
Share
Share
Tweet
Pin
Share