Table of Contents
ToggleObject কাকে বলে? কত প্রকার ও কিকি?
Definition: Subject যে কাজ করে, সেই কাজটি যার উপর পড়ে সেই word টি কে object বা কর্ম বলে। বা ক্রিয়ার কাজ যে নাউন বা প্রনাউন গ্রহণ করে তাকে কর্ম বা object বলে।
এককথায় কর্ম কে Action Receiver or Receiver of Action বলে।
Examples
The boy kicked the ball. এখানে verb এর কাজটি the ball গ্রহণ করেছে তাই উক্ত বাক্যে কর্ম হবে the ball.
- Kicked what? (কি লাথি মারা হলো?)
- Answer : the ball (বলটিকে)
Salim Sir praised Samin Anan. এখানে verb-এর কাজটি Samin Anan গ্রহণ করেছে, তাই উক্ত বাক্যে কর্ম হলো Samin Anan।
- Praised whom? (কাকে প্রশংসা করা হলো?) Answer: Samin Anan (সামিন আনানকে)
Salim Sir taught Samin Anan. এখানে verb-এর কাজটি Samin Anan গ্রহণ করেছে, তাই উক্ত বাক্যে কর্ম হলো Samin Anan।
- Taught whom? (কাকে পড়ানো হলো?) Answer: Samin Anan (সামিন আনানকে)
Sentence এর মধ্যে কর্ম কোথায় বসে।
English এর সবচেয়ে common sentence structure হলো (SVO) বা Subject + Transitive Verb + Object । তার মানে হল কর্ম চির কাল সকর্মক ক্রিয়া (TV) এর পরে বসে। কর্মের আর একটি স্থান আছে সেটা হল Preposition এর পরে। তাহলে সংক্ষেপে বলা যায় অবজেক্ট বসে দুই যায়গায়। ১। সকর্মক ক্রিয়া (TV) এর পরে। ২।Preposition এর পরে।
Example:
1. Salim Sir teaches English। সেলিম স্যার ইংরেজি পড়ান।) (এখানে সকর্মক ক্রিয়ার পরে কর্ম বসেছে )
Teaches what? → English (Object of Verb)
2. The girl wrote a letter. (মেয়েটি একটি চিঠি লিখেছে।) (এখানে সকর্মক ক্রিয়ার পরে কর্ম বসেছে )
Wrote what? → a letter
3.They finished the work. (তারা কাজটি শেষ করেছে।) (এখানে সকর্মক ক্রিয়ার পরে কর্ম বসেছে )
Finished what? → the work
Preposition-এর পরে কর্ম
1. The book is on the table. (বইটি টেবিলের উপর আছে।) (এখানে preposition” On” এর পরে কর্ম বসেছে )
On what? → the table (Object of Preposition)
2. He sat beside his father. (সে তার বাবার পাশে বসেছিল।) (এখানে preposition “beside”এর পরে কর্ম বসেছে )
Beside whom? → his father
3. She is fond of music. (সে সংগীত ভালোবাসে।) (এখানে preposition “of” এর পরে কর্ম বসেছে )
(Verb-এর পরে কর্ম বসে)
যখন কোনো noun বা pronoun verb-এর action সরাসরি গ্রহণ করে, তখন তাকে English grammar-এ object বলা হয়। Or যখন Subject যে noun বা pronoun এর পরে নির্ভর করে তার কাজটি শেষ করে, তখন তাকে verb-এর কর্ম বলা হয়।
Examples
- I bought a pen.(আমি একটি কলম কিনেছি।)
- She loves her mother.(সে তার মাকে ভালোবাসে।)
- They respect him.(তারা তাকে সম্মান করে।)
(Preposition-এর পরে কর্ম বসে)
যে noun বা pronoun কোনো preposition-এর পরে বসে, তাকে English grammar-এ object of a preposition বলে।
Common Prepositions
in (ভিতরে), on (উপর), at (এ/তে), by (দ্বারা), with (সাথে), for (জন্য), about (সম্পর্কে), from (থেকে), to (প্রতি / দিকে), of (এর), under (নিচে), over (উপর দিয়ে), between (দুয়ের মধ্যে), among (অনেকের মাঝে), before (আগে), after (পরে), during (সময়ে), without (ছাড়া), near (কাছাকাছি), through (মাধ্যমে)
Examples
He is sitting on the chair. (এখানে on এর কর্ম হল the chair.)
She lives with her parents. (এখানে with এর কর্ম হল her parents.)
The school is near my house. (এখানে near এর কর্ম হল my house.)
কর্ম কত প্রকার
There are three types of objects:
- Direct অবজেক্ট
- Indirect অবজেক্ট
- অবজেক্ট of a Preposition
(Direct অবজেক্ট কাকে বলে?)
Definition: Direct কর্ম হলো সেই noun বা pronoun যা verb-এর action সরাসরি গ্রহণ করে। অর্থাৎ, sentence-এ যে বিষয়টি subject-এর কাজের ফলাফল হিসেবে প্রকাশ পায়, সেটিই direct কর্ম।
উদাহরণ ১: She reads a book. এখানে “a book” verb “reads”-এর action সরাসরি গ্রহণ করছে।
- Verb = reads (পড়ে)
- Direct অবজেক্ট = a book (যা পড়া হচ্ছে)
উদাহরণ ২: The boy kicked the ball. এখানে “the ball” verb “kicked”-এর action সরাসরি গ্রহণ করছে।
- Verb = kicked (লাথি মারা)
- Direct অবজেক্ট = the ball (যা লাথি খাচ্ছে)
উদাহরণ ৩: I love chocolate.
- Verb = love (ভালোবাসা)
- Direct কর্ম = chocolate (যা ভালোবাসা হচ্ছে)
ব্যাখ্যা: “chocolate” হল সেই noun যা subject-এর action-এর দ্বারা প্রভাবিত।
কর্ম শনাক্ত করার নিয়ম:
Verb খুঁজে প্রশ্ন করুন — what? / whom?/
verb এর পর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ঐ verb এর object আছে আর উত্তর পাওয়া না গেলে ঐ verb এর object নেই।
She wrote a letter.(লিখেছিল কি? উত্তর হবে লেটার।)
I met my teacher.দেখা করেছিল কার সাথে? উত্তর হবে আমার শিক্ষক।)
The dog chased the cat.(কুকুরটি বিড়ালটিকে তাড়া করেছে।)
Direct অবজেক্ট হিসাবে Pronouns
He called me.(ডেকেছিল কাকে? উত্তর হবে আমাকে।)
Don’t hurt them.( আঘাত কোরো না কাকে? উত্তর হবে তাদের।)
Direct অবজেক্ট হিসাবে Phrases & Clauses
She enjoys reading novels.
(সে উপন্যাস পড়া উপভোগ করে।)I want to learn English.
(আমি ইংরেজি শিখতে চাই।)I know what you mean.
(আমি জানি তুমি কী বোঝাতে চাও।)
(Indirect অবজেক্ট কাকে বলে?)
যে noun বা pronoun দ্বারা বাক্যে বোঝায় যে কাকে বা কার জন্য কিছু দেওয়া বা করা হচ্ছে, তাকে Indirect Object বলে।
সহজভাবে বললে, যে ব্যক্তির জন্য subject কাজ করছে , সে হলো Indirect Object।
Example 1
She gave me a gift. me → Indirect অবজেক্ট আর a gift → Direct Object । কারণ, উপহারটি সরাসরি gift, কিন্তু উপকার পেয়েছে me।
তাই me হলো Indirect অবজেক্ট।
Example 2
The teacher taught us English. us → Indirect অবজেক্ট আর English → Direct Object কারণ, English পড়ানো হয়েছে, কিন্তু আমরা (us) আগে উপকার পেয়েছি। তাই us হলো Indirect Object।
যদি বাক্যে প্রশ্ন করা যায়—
কাকে? / কার জন্য? আর উত্তর যদি verb-এর পরে আসে, সেটাই সাধারণত Indirect Object।
প্রশ্ন করুন: to whom? / for whom?
More Examples
Father bought his daughter a dress.
(বাবা তার মেয়ের জন্য একটি জামা কিনেছেন।)Teacher taught us English grammar.
(শিক্ষক আমাদের ইংরেজি ব্যাকরণ শিখিয়েছেন।)She cooked her family dinner.
(সে তার পরিবারের জন্য রাতের খাবার রান্না করেছে।)
Preposition এর অবজেক্ট
He stood beside me.
(সে আমার পাশে দাঁড়িয়েছিল।)The cat is hiding under the table.
(বিড়ালটি টেবিলের নিচে লুকিয়ে আছে।)She is afraid of snakes.
(সে সাপকে ভয় পায়।)
Important Rules about Objects
শুধু মাত্র Transitive Verbs এর অবজেক্ট থাকে।
She opened the door.
He slept. × (No object) Sleep একটি intransitive verb।
Linking Verb এর কর্ম থাকে না।
She is happy.(happy = complement, not object)
Pronouns এর Objective Case Object হয়
| Subject | Object |
|---|---|
| I | me |
| he | him |
| she | her |
| they | them |
| we | us |
Direct অবজেক্ট vs Indirect অবজেক্ট (Clear Comparison)
| Sentence | Direct অবজেক্ট | Indirect অবজেক্ট |
|---|---|---|
| She gave me a pen | a pen | me |
| Father told us a story | a story | us |
অবজেক্ট জানা কেন গুরুত্ব পূর্ণ?
Positive Effects
- Clear sentence structure
- Correct pronoun use
- Better writing & speaking
- Strong grammar foundation
Negative Effects If Ignored
- Wrong sentences
- Confusing meaning
- Poor exam performance
Questions on Objects with Answers
Identify the Direct অবজেক্ট:
She reads a book. Answer: book → সরাসরি কর্ম (Direct অবজেক্ট)
Identify the Indirect অবজেক্ট:
He gave me a pen. Answer: me → পরোক্ষ কর্ম (Indirect অবজেক্ট)
Reason: Pen (উপহার) সরাসরি action পেয়েছে, কিন্তু me উপকার পেয়েছে।
Choose the Direct অবজেক্ট:
The boy kicked the ball. Answer: the ball → সরাসরি কর্ম (Direct অবজেক্ট)
Choose the Indirect অবজেক্ট:
My mother sent her friend a letter. Answer: her friend → পরোক্ষ কর্ম (Indirect অবজেক্ট)
Identify the Direct অবজেক্ট:
We watched a movie yesterday. Answer: a movie → সরাসরি কর্ম (Direct অবজেক্ট)
Identify the Indirect অবজেক্ট:
The teacher gave the students homework. Answer: the students → পরোক্ষ কর্ম (Indirect অবজেক্ট)
Find the Direct অবজেক্ট:
Riya ate an apple. Answer: an apple → সরাসরি কর্ম (Direct অবজেক্ট)
Find the Indirect অবজেক্ট:
He bought his mother flowers. Answer: his mother → পরোক্ষ কর্ম (Indirect অবজেক্ট)
Identify the Direct অবজেক্ট:
I wrote a letter to my friend. Answer: a letter → সরাসরি কর্ম (Direct অবজেক্ট)
Identify the Indirect অবজেক্ট:
She made her brother a cake. Answer: her brother → পরোক্ষ কর্ম (Indirect অবজেক্ট)