GrammarGate

 ভূমিকা | Introduction

ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে Sentence এর গঠন বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। Sentence প্রধানত পাঁচ  ধরনের হয় — Affirmative (হ্যাঁবাচক), Negative (নেতিবাচক) যা আমরা Assertive নামে চিনি।   তারপর  Interrogative (প্রশ্নবাচক) , Imperative, Optative and Exclamatory। এই আর্টিকেলে আমরা Negative Sentence নিয়ে বিস্তারিত আলোচনা করব — এটি কাকে বলে, এর গঠন কী, এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টি সহজে বুঝব।

 Definition of Negative Sentence

যে বাক্যে কোনো কাজ না করা, না হওয়া বা কোনো বিষয়কে অস্বীকার করা হয়, তাকে Negative Sentence বা নেতিবাচক বাক্য বলে।

সহজ কথায়, যে বাক্যে “না”, “নয়”, “নহে”, “নাই” ইত্যাদি শব্দ থাকে অথবা ইংরেজিতে যেখানে “not, no, never, nor, nothing, ” ব্যবহার করা হয়, সেগুলোই Negative Sentence।

Examples of Negative Sentence

  • He does not go to school. (সে স্কুলে যায় না।)
  • She is not happy. (সে খুশি নয়।)
  • Negative Sentence-এর ৫০টি উদাহরণ | 50 Examples of Negative Sentences
  • আমি মিথ্যা বলি না।   I do not tell lies.
  • সে পানি পান করছে না।     He is not drinking water.
  • তারা ফুটবল খেলে না। They do not play football.
  • আমি গান জানি না।   I do not know how to sing.
  • সে আমার বন্ধু নয়।   She is not my friend.
  • আমরা বাজারে যাইনি।  We did not go to the market.
  • বৃষ্টি হচ্ছে না।  It is not raining.
  • সে পরীক্ষায় পাস করেনি।     She did not pass the exam.
  • আমি তোমাকে চিনি না। I do not know you.
  • তুমি ক্লাসে মনোযোগ দাও না।  You do not pay attention in class.
  • সে আসবে না। He will not come.
  • আমি ভুলিনি।  I have not forgotten.
  • বাচ্চাটি কাঁদছে না।    The baby is not crying.
  • আমরা দেরি করিনি।   We were not late.
  • তোমার এটা করা উচিত নয়।  You should not do this.
  • আমি সাঁতার কাটতে পারি না।  I cannot swim.
  • সে আর এখানে থাকে না।     She does not live here anymore.
  • তারা আমার কথা শোনেনি।    They did not listen to me.
  • আমি ক্লান্ত নই। I am not tired.
  • সে কখনো মিথ্যা বলে না।    She never tells a lie.

Negative Sentence এর বৈশিষ্ট্য | Characteristics of Negative Sentences

  1.  “not” এর ব্যবহার: Negative Sentence-এ সাধারণত Auxiliary Verb-এর পরে “not” বসে।
  2.  অস্বীকৃতি প্রকাশ: এটি কোনো কাজ বা ঘটনাকে অস্বীকার করে।
  3. Contraction ব্যবহার: কথ্য ভাষায় প্রায়ই Contraction (সংক্ষিপ্ত রূপ) ব্যবহার হয়, যেমন: don’t, doesn’t, isn’t, aren’t, can’t ইত্যাদি।
  4. অর্থের পরিবর্তন: Affirmative Sentence-কে Negative করলে বাক্যের অর্থ উল্টে যায়।

Negative Sentence এর গঠন | Structure of Negative Sentences

Negative Sentence গঠন করতে হলে Tense এবং Auxiliary Verb সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নিচে বিভিন্ন Tense অনুযায়ী Negative Sentence এর গঠন দেওয়া হলো:

১. Present Simple Tense (সাধারণ বর্তমান কাল)

গঠন : Subject + do not / does not + Verb (base form) + Object

নোট: Subject যদি Third Person Singular (He, She, It) হয়, তাহলে does not বসে। বাকি সব ক্ষেত্রে do not বসে।

Affirmative (হ্যাঁবাচক)  Negative (নেতিবাচক)

  • I go to school. =I do not go to school. (আমি স্কুলে যাই না।)
  • He plays cricket. =He does not play cricket. (সে ক্রিকেট খেলে না।)
  • They eat rice.=They do not eat rice. (তারা ভাত খায় না।)
  • She loves music. =She does not love music. (সে সংগীত ভালোবাসে না।)

Contraction রূপ:

  • do not = don’t
  • does not = doesn’t

She doesn’t love music.

২. Present Continuous Tense (চলমান বর্তমান কাল)

গঠন : Subject + am / is / are + not + Verb (ing form) + Object

Affirmative          Negative

  • I am reading. = I am not reading. (আমি পড়ছি না।)
  • He is sleeping. =He is not sleeping. (সে ঘুমাচ্ছে না।)
  • They are playing. =They are not playing. (তারা খেলছে না।)

Contraction:

  • is not = isn’t
  • are not = aren’t
৩. Present Perfect Tense (পুর্ণ বর্তমান কাল)

গঠন : Subject + have not / has not + Verb (past participle) + Object

Affirmative          Negative

  • I have eaten. =I have not eaten. (আমি খাইনি।)
  • She has finished. =She has not finished. (সে শেষ করেনি।)
  • They have arrived. = They have not arrived. (তারা এসে পৌঁছায়নি।)

Contraction:

  • have not = haven’t
  • has not = hasn’t
৪. Past Simple Tense (সাধারণ অতীত কাল)

গঠন: Subject + did not + Verb (base form) + Object

Affirmative          Negative

  • I went to school. =I did not go to school. (আমি স্কুলে যাইনি।)
  • He played football. =He did not play football. (সে ফুটবল খেলেনি।)
  • She cooked food. =She did not cook food. (সে রান্না করেনি।)

গুরুত্বপূর্ণ: Past Simple Negative-এ Verb সবসময় Base Form হবে (Verb-এর সাথে ed যোগ হবে না)।

Contraction:

  • did not = didn’t
৫. Past Continuous Tense (চলমান অতীত কাল)

গঠন : Subject + was not / were not + Verb (ing form) + Object

Affirmative          Negative

  • I was reading. =I was not reading. (আমি পড়ছিলাম না।)
  • They were playing. =They were not playing. (তারা খেলছিল না।)

Contraction:

  • was not = wasn’t
  • were not = weren’t
৬. Future Simple Tense (সাধারণ ভবিষ্যৎ কাল)

গঠন: Subject + will not + Verb (base form) + Object

Affirmative          Negative

  • I will go. =I will not go. (আমি যাব না।)
  • She will come. =She will not come. (সে আসবে না।)
  • They will help. =They will not help. (তারা সাহায্য করবে না।)

Contraction:

  • will not = won’t
৭. Modal Verbs সহ Negative (can, could, should, would, must ইত্যাদি)

গঠন : Subject + Modal Verb + not + Verb (base form) + Object

Modal   Affirmative          Negative

  • can         I can swim. =I cannot swim. (আমি সাঁতার কাটতে পারি না।)
  • could     She could dance. =She could not dance. (সে নাচতে পারত না।)
  • should   You should go.= You should not go. (তোমার যাওয়া উচিত নয়।)
  • would    He would help.= He would not help. (সে সাহায্য করত না।)
  • must      You must stay. =You must not stay. (তোমাকে থাকা চলবে না।)

“To Be” Verb সহ Negative Sentence

যখন বাক্যে am, is, are, was, were থাকে, তখন এদের পরেই সরাসরি not বসে — আলাদা Auxiliary Verb দরকার হয় না।

গঠন: Subject + am/is/are/was/were + not + Complement

উদাহরণ:

Affirmative          Negative

  • I am happy. =I am not happy. (আমি খুশি নই।)
  • He is a doctor. =He is not a doctor. (সে ডাক্তার নয়।)
  • They are friends. =They are not friends. (তারা বন্ধু নয়।)
  • She was tired. =She was not tired. (সে ক্লান্ত ছিল না।)
  • We were late. =We were not late. (আমরা দেরি করিনি।)

Never, No, Nobody, Nothing দিয়ে Negative Sentence

শুধু “not” নয়, আরও কিছু শব্দ দিয়েও Negative Sentence তৈরি হয়:

নেতিবাচক শব্দ অর্থ   উদাহরণ

  • never কখনো না :I never lie. (আমি কখনো মিথ্যা বলি না।)
  • no না/কোনো না : I have no money. (আমার কোনো টাকা নেই।)
  • nobody / no one কেউ না :Nobody came. (কেউ আসেনি।)
  • nothing কিছু না :I know nothing. (আমি কিছু জানি না।)
  • nowhere কোথাও না:    He went nowhere. (সে কোথাও যায়নি।)
  • neither…nor না…না :She likes neither tea nor coffee. (সে চা বা কফি কোনোটাই পছন্দ করে না।)

Affirmative থেকে Negative করার নিয়ম | Rules for Changing Affirmative to Negative

নিয়ম ১: Auxiliary Verb থাকলে, সরাসরি Auxiliary Verb-এর পরে “not” বসাও।

She is reading → She is not reading.

নিয়ম ২: Present Simple-এ Auxiliary Verb না থাকলে, Subject অনুযায়ী do not / does not বসাও।

He plays → He does not play.

নিয়ম ৩: Past Simple-এ did not বসাও এবং Verb-এর Base Form ব্যবহার করো।

They went → They did not go.

নিয়ম ৪: Future Simple-এ will-এর পরে not বসাও।

I will come → I will not come.

Double Negative সম্পর্কে সতর্কতা | Beware of Double Negatives

ইংরেজিতে একটি বাক্যে দুটি Negative শব্দ ব্যবহার করলে বাক্যটি Positive হয়ে যায়। এটিকে Double Negative বলে এবং এটি ব্যাকরণগতভাবে ভুল বলে গণ্য হয়।

❌ ভুল: I don’t know nothing. (এর মানে হয় — I know something.)

✅ সঠিক: I don’t know anything. (আমি কিছু জানি না।)

✅ সঠিক: I know nothing. (আমি কিছু জানি না।)

দৈনন্দিন জীবনে Negative Sentence এর ব্যবহার | Everyday Use of Negative Sentences

নিচে কিছু পরিচিত পরিস্থিতিতে Negative Sentence-এর উদাহরণ দেওয়া হলো:

পরিবারে | At Home:

  • I did not clean my room. (আমি আমার ঘর পরিষ্কার করিনি।)
  • She is not cooking today. (সে আজ রান্না করছে না।)
  • We do not watch TV at night. (আমরা রাতে টিভি দেখি না।)

বিদ্যালয়ে | At School:

  • He does not do his homework. (সে তার হোমওয়ার্ক করে না।)
  • The teacher was not absent. (শিক্ষক অনুপস্থিত ছিলেন না।)
  • I have not submitted my assignment. (আমি আমার অ্যাসাইনমেন্ট জমা দিইনি।)

কর্মক্ষেত্রে | At Work:

  • I will not be late tomorrow. (আমি আগামীকাল দেরি করব না।)
  • She cannot attend the meeting. (সে মিটিংয়ে যোগ দিতে পারবে না।)
  • They did not complete the project on time. (তারা সময়মতো প্রজেক্ট শেষ করেনি।)

দৈনন্দিন জীবনে Negative Sentence এর ব্যবহার | Everyday Use of Negative Sentences

নিচে কিছু পরিচিত পরিস্থিতিতে Negative Sentence-এর উদাহরণ দেওয়া হলো:

পরিবারে | At Home:

  • I did not clean my room. (আমি আমার ঘর পরিষ্কার করিনি।)
  • She is not cooking today. (সে আজ রান্না করছে না।)
  • We do not watch TV at night. (আমরা রাতে টিভি দেখি না।)

বিদ্যালয়ে | At School:

  • He does not do his homework. (সে তার হোমওয়ার্ক করে না।)
  • The teacher was not absent. (শিক্ষক অনুপস্থিত ছিলেন না।)
  • I have not submitted my assignment. (আমি আমার অ্যাসাইনমেন্ট জমা দিইনি।)

কর্মক্ষেত্রে | At Work:

  • I will not be late tomorrow. (আমি আগামীকাল দেরি করব না।)
  • She cannot attend the meeting. (সে মিটিংয়ে যোগ দিতে পারবে না।)
  • They did not complete the project on time. (তারা সময়মতো প্রজেক্ট শেষ করেনি।)

সংক্ষেপে মনে রাখার উপায় | Quick Summary Table

Tense    Negative গঠন  উদাহরণ

  • Present Simple: do not / does not + V1    I do not eat meat.
  • Present Continuous: am/is/are + not + V-ing  He is not running.
  • Present Perfect:  have not / has not + V3  She has not arrived.
  • Past Simple: did not + V1        They did not come.
  • Past Continuous: was/were + not + V-ing  I was not sleeping.
  • Past Perfect: had not + V3       He had not eaten.
  • Future Simple: will not + V1       I will not go.
  • Future Continuous: will not + be + V-ing        She will not be working.

উপসংহার | Conclusion

Negative Sentence ইংরেজি ভাষার একটি মৌলিক এবং অপরিহার্য অংশ। প্রতিদিনের কথাবার্তায়, লেখায়, এবং পরীক্ষায় Negative Sentence-এর সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে:

⇓⇒ সঠিক Auxiliary Verb নির্বাচন করতে হবে।⇓⇒ Third Person Singular-এ “does not” ব্যবহার করতে হবে। ⇓⇒ Past Simple-এ “did not” এর পর Verb-এর Base Form হবে। ⇓⇒ Double Negative এড়িয়ে চলতে হবে।

নিয়মিত অনুশীলনের মাধ্যমে Negative Sentence গঠন করা সহজ হয়ে যাবে। যত বেশি চর্চা করবেন, তত দ্রুত দক্ষতা অর্জন করতে পারবেন।

Scroll to Top
0 Shares
Share
Share
Tweet
Pin
Share