Table of Contents
ToggleLetter কাকে বলে? সংজ্ঞা প্রকার ও 5 Most Important usages
Introduction: Letter হলো ইংরেজি ভাষার সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লিখিত একক। লেটার ছাড়া কোনো word, sentence বা paragraph তৈরি করা সম্ভব নয়। আমরা যখন কথা বলি, তখন শব্দ ব্যবহার করি; আর যখন লিখি, তখন সেই শব্দগুলো তৈরি হয় লেটার দিয়ে।
Letter কি?
একটি letter একা অর্থ বহন নাও করতে পারে, কিন্তু একাধিক letter একসাথে মিললে meaningful word তৈরি হয়।
লেটার হলো এমন একটি symbol বা চিহ্ন, যা নির্দিষ্ট একটি sound বা ধ্বনিকে প্রকাশ করে।
এই sound একা থাকতে পারে অথবা অন্য Letter এর সাথে যুক্ত হয়ে উচ্চারিত হতে পারে।
Example:
- A (single sound) এখানে” এ ” একা একা বসেছে।
- কিন্তু এখানে C + A + T = CAT হল একটা combined sound. এখানে ” A” C ও T” এর সাথে একসাথে বসেছে।
⇒ইংরেজি ভাষায় মোট 26টি লেটার আছে।
⇒ একটা জিনিস তোমরা মনে রাখবে যে English Alphabet (ইংরেজি বর্ণমালা) গঠন হয় এই 26টি লেটার একসাথে মিলেই।
Definition
লেটার (বর্ণ) বলতে ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য ব্যবহৃত নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন বা অক্ষরকে বোঝায়।
প্রতিটি চিহ্ন কে আলাদাভাবে এক একটি Letter হিসেবে গণ্য হয়।
উদাহরণ : A, B, C, D, E, F, G, H ,a, b, c, d, e, f, g ,h ,i ,j ইত্যাদি।
ইংরেজিতে কয়টি লেটার আছে?
ইংরেজি ভাষায় মোট 26 টি লেটার রয়েছে। লেটার ছাড়া ইংরেজি ভাষা শেখা, পড়া বা লেখা অসম্ভব।
Letter কয় প্রকার ও কী কী?
ইংরেজি লেটার মূলত বড় ও ছোটর উপর দুই প্রকারের হয়—
১.Capital /(বড় হাতের অক্ষর)
Capital /Upper case লেটার হলো বড় আকারের লেটার । Capital /Upper case লেটার গুলো সাধারণত বিশেষ অবস্থায় বা ক্ষেত্রে ব্যবহার করা হয়,
যেমন—
- যে কোন বাক্যের শুরুতে বসে।
- Proper noun-এর শুরুতে (ব্যক্তি, স্থান, দেশ, প্রতিষ্ঠান) এর শুরুতে বসে।
- শিরোনাম বা heading লেখার সময়
Capital /Upper case লেটার List: A- B- C -D -E -F -G- H- I- J- K- L- M- N- O- P- Q -R- S- T- U -V- W -X- Y- Z
2. Small/Lower case লেটার (ছোট হাতের অক্ষর)
Small/Lower case লেটার হলো ছোট আকারের letter, যা দৈনন্দিন লেখালেখিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সাধারণ বাক্য, paragraph এবং অধিকাংশ word এ ছোট হাতের লেটার দিয়েই লেখা হয়।
Small/Lower case লেটার List: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z
Letter-এর শ্রেণিবিভাগ
Capital ও Small ছাড়াও ইংরেজি letter-কে ধ্বনিগত বৈশিষ্ট্য বা উচ্চারন (Phonology) অনুযায়ী আবার দুটি ভাগে ভাগ করা যায়—
১.Vowel (স্বরবর্ণ)
ইংরেজি Alphabet-এর 26টি লেটার এর মধ্যে নিচের ৫টি লেটার কে Vowel বলা হয়— A, E, I, O, U⇒ Vowel মূলত open sound তৈরি করে. শব্দ উচ্চারণে vowel সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মনে রেখঃ Vowel ছাড়া কোন ওয়ার্ড তৈরি হয় না।
Examples:
Apple (A/E) এই অ্যাপল ওয়ার্ড এ দুইটি vowel আছে।
Egg (E)এই অ্যাপল ওয়ার্ড এ একটি vowel আছে।
Ink (I)এই অ্যাপল ওয়ার্ড এ একটি vowel আছে।
Orange (OAE)এই অ্যাপল ওয়ার্ড এ তিনটি vowel আছে।
Umbrella (UEA)এই অ্যাপল ওয়ার্ড এ তিনটি vowel আছে।
Consonant (ব্যঞ্জনবর্ণ)-Vowel ছাড়া Alphabet-এর বাকি 21টি letter-কে Consonant বলা হয়।
Consonants List: B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z⇒ Consonant সাধারণত vowel-এর সাহায্য ছাড়া সম্পূর্ণভাবে উচ্চারিত হয় না।
Important Note (বি.দ্র.)
বাংলা ভাষায় যেমন স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করা কঠিন, ঠিক তেমনি ইংরেজি ভাষাতেও vowel ছাড়া consonant-এর সঠিক উচ্চারণ সম্ভব নয়। এজন্য বলা হয়—Vowel is the heart of pronunciation.
Importance of লেটার কেন গুরুত্বপূর্ণ?)
- লেটার ছাড়া কোনো word তৈরি হয় না
- Word ছাড়া Phrase হয় না
- Word ছাড়া Clause হয় না
- Clause ছাড়া Sentence হয় না
- Sentence ছাড়া language অসম্পূর্ণ
- ইংরেজি Reading,ইংরেজি writing, ইংরেজি spelling এবং ইংরেজি pronunciation—সব কিছুর ভিত্তি হলো letter
Summary (সংক্ষেপে)
- Letter হলো ইংরেজি ভাষার মৌলিক লিখিত প্রতীক
- ইংরেজিতে মোট 26টি letter আছে । আর এই ২৬ letter কে একসাতে Alphabet বলে।
- হাতের লিখার উপর Letter দুই প্রকার: Capital ও Small
- উচ্চারন এর উপর Letter আবার দুই ভাগে বিভক্ত: Vowel ও Consonant
- Vowel = 5টি
- Consonant = 21টি
Question & Answer (প্রশ্ন ও উত্তর)
Q1. লেটার কাকে বলে?
Ans: ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য ব্যবহৃত প্রতিটি সাংকেতিক চিহ্নকে লেটার বলে।
Q2. ইংরেজিতে মোট কয়টি লেটারআছে?
Ans: ইংরেজি ভাষায় মোট 26টি letter আছে।
Q3. লেটার কয় প্রকার?
Ans: লেটারপ্রধানত দুই প্রকার—Capital লেটার ও Small লেটার।
Q4. Vowel কাকে বলে?- A, E, I, O, U এই পাঁচটি লেটার কে vowel বলা হয়।
Q5. Consonant কয়টি?
Ans: ইংরেজি ভাষায় মোট 21টি consonant আছে।
Q6. কেন vowel গুরুত্বপূর্ণ?- vowel ছাড়া consonant-এর সঠিক উচ্চারণ সম্ভব নয়, তাই vowel খুবই গুরুত্বপূর্ণ।