GrammarGate

Definition of Interrogative Sentence – সংজ্ঞা

Interrogative sentences বা প্রশ্নবোধক বাক্য হলো সেই ধরনের বাক্য যেগুলো আমরা কারো কাছ থেকে তথ্য জানার জন্য ব্যবহার করি। এগুলো দিয়ে আমরা জানতে পারি কারো মতামত, পছন্দ, ঘটনা বা কোনো বিষয় সম্পর্কে তথ্য। 

সহজে বলতে গেলেঃ কি,কে,কাকে,কখন,কোথায়, কিভাবে, কেনো, কোনটি ,কত কম/বেসি ইত্যাদি আমরা যে প্রশ্নবোধক বাক্য ব্যাবহার করে জানতে পারি তাকে Interrogative sentences  বলে।

Examples of Interrogative Sentences 

 গঠনঃ Auxiliary/Helping Verb + Subject + Main Verb + Rest of Sentence+?
  • Where do you live? তুমি কোথায় থাকো?
  • What is your name? তোমার নাম কী?
  • How old are you? তোমার বয়স কত?
  • Do you like reading books? তুমি কি বই পড়তে পছন্দ করো?
  • What time does the school start? স্কুল কখন শুরু হয়?
  • Why are you crying? তুমি কেন কাঁদছো?
  • Who is your best friend? তোমার সবচেয়ে ভালো বন্ধু কে?
  • Can you speak English? তুমি কি ইংরেজি বলতে পারো?
  • Which colour do you like the most? তুমি কোন রঙটি সবচেয়ে বেশি পছন্দ করো?
  • Have you eaten your lunch? তুমি কি দুপুরের খাবার খেয়েছো?
  • What are your plans for the holidays? – ছুটির জন্য তোমার পরিকল্পনা কী?
  • Where are you going? – তুমি কোথায় যাচ্ছ?
  • When is your father leaving for Turkey? – তোমার বাবা কবে তুরস্ক যাচ্ছেন?
  • Could you please repeat it? – দয়া করে কি এটা আবার বলতে পারো?
  • What are the documents that we should submit? – কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে?

Points to Remember – মনে রাখার বিষয়

Interrogative sentence বানানোর সময় কিছু বিষয় মনে রাখতে হবে:

  1. বাক্য শুরু হবে Auxiliary verb, Modal verb বা Wh question word দিয়ে এবং প্রথম অক্ষর বড় হবে।
  2. বাক্যের শেষে Question mark (?) ব্যবহার করতে হবে।
  3. বাক্য গঠন (Structure) সাধারণ declarative sentence এর বিপরীত হয়:
    • Auxiliary/Modal + Subject + Main Verb + বাক্যের বাকি অংশ+?

উদাহরণ:

  • Declarative: She teaches English.
  • Interrogative: Does she teach English?

Uses of Interrogative Sentences – ব্যবহার

Interrogative sentence শুধু তথ্য জিজ্ঞাসার জন্য নয়, আরও অনেক কাজে লাগে:

  1. Direct question করা – সরাসরি প্রশ্ন করা
  2. Request clarification – কোনো বিষয় স্পষ্ট করা
  3. Confirm something – নিশ্চিত হওয়া
  4. Gather information – তথ্য সংগ্রহ করা

Types of Interrogative Sentences/  Interrogative sentence এর ধরণ

Interrogative sentences সাধারণত 5 ধরনের হয়:

Choice Question/ Alternative Questions – বিকল্প প্রশ্ন /পছন্দ সম্পর্কিত প্রশ্ন

এগুলো ব্যবহার করা হয় কারো পছন্দ বা মতামত জানতে। সাধারণত বাক্যে or থাকে।

Examples:

  • Would you like tea or coffee? – তুমি চা নাও নাকি কফি?
  • Are you going by bus or train? – তুমি কি বাসে যাচ্ছ নাকি ট্রেনে?
  • Do you prefer coffee or tea along with breakfast? তুমি নাস্তায় কফি নাও নাকি চা?
  • What would you choose? তুমি কোনটি বেছে নেবে?
  • Do you like reading books or watching movies?  তুমি কি বই পড়তে ভালোবাসো নাকি সিনেমা দেখতে?
 Yes/No Questions – হ্যাঁ/না প্রশ্ন

এ ধরনের প্রশ্নে উত্তর হয় Yes বা No। সাধারণত শুরু হয় Auxiliary/helping verb দিয়ে।

Examples:

  • Do you like pizza? – তুমি কি পিজ্জা পছন্দ করো?
  • Can you swim? – তুমি কি সাঁতার কাটতে পারো?
  • Will you come to the library with me? তুমি আমার সাথে লাইব্রেরিতে যাবে কি?
  • Do you like ice cream? তুমি আইসক্রিম পছন্দ করো কি?
  • Do you know the answer to this question? তুমি কি এই প্রশ্নের উত্তর জানো?
 Questions with ‘Wh’ Words – ‘Wh’ শব্দ দিয়ে প্রশ্ন

এগুলো সাধারণত তথ্য জিজ্ঞাসা করার জন্য ব্যবহার হয়। সাধারণত Wh Questions

নিচের Wh’ Words দিয়ে শুরু হয় : what, where, when, why, who, whom, which, whose, how।

Examples – উদাহরণ:

  • What is your name? – তোমার নাম কী?
  • Why are you late? – তুমি দেরি করেছ কেন?
  • Where are you from? – তুমি কোথা থেকে এসেছ?
  • When can you come? – তুমি কখন আসবে?
  • Whose book is this? – এই বই কার?
  • Whom did you meet? – তুমি কার সঙ্গে দেখা করেছ?
  • Which book is it? – কোন বইটি এটা?
  • How will you do it? – তুমি এটা কীভাবে করবে?
Tag Questions – ট্যাগ প্রশ্ন

এগুলো হলো statement কে প্রশ্নে পরিণত করা বুঝায়। Sentence শেষে short question থাকে তাকে tag বলে।

Examples:

  • You’re coming to the party, aren’t you? – তুমি পার্টিতে আসছ, তাই না?
  • It’s a beautiful day, isn’t it? – আজ সুন্দর দিন, তাই না?
 Rhetorical Questions – রেটোরিক্যাল প্রশ্ন

এগুলো উত্তর চায় না বা উত্তর দেয়া লাগে না, বরং point make করার বা emphasis দেওয়ার জন্য

Examples:

  • Who do you think you are? – তুমি নিজেকে কে ভাবছ?
  • How could I possibly forget? – আমি কীভাবে ভুলতে পারি?

Types of Interrogative Sentences – ধরণ

 

Direct vs. Indirect Questions – সরাসরি বনাম পরোক্ষ প্রশ্ন

  • Direct Questions: সরাসরি তথ্য চাই।
    • Where is the library? – লাইব্রেরি কোথায়?
  • Indirect Questions: বেশি formal বা polite।
    • Could you tell me where the library is? – তুমি কি বলতে পারো লাইব্রেরি কোথায়?

Open-ended vs. Closed Questions – খোলা বনাম সীমিত প্রশ্ন

  • Open-ended Questions: বিস্তারিত উত্তর সম্ভব।
    • What do you think about the new policy? – নতুন নীতি সম্পর্কে তুমি কী মনে করো?
  • Closed Questions: হ্যাঁ/না বা ছোট উত্তর।
    • Do you like the new policy? – তুমি কি নতুন নীতি পছন্দ করো?

Rules for Forming Interrogative Sentences – নিয়ম

Structure of Interrogative Sentences – গঠনঃ Auxiliary/Helping Verb + Subject + Main Verb + Rest of Sentence+?

Use of Auxiliary Verbs – Auxiliary verbs (do, does, did, will, can) ব্যবহার হয় বিভিন্ন tense এর প্রশ্ন করার জন্য।

    • Do you like chocolate? – তুমি কি চকলেট পছন্দ করো?
    • Did you see the movie? – তুমি কি সিনেমা দেখেছ?
    • Will you come tomorrow? – তুমি কি কাল আসবে?
  1. Punctuation and Intonation – সব প্রশ্নবোধক বাক্যের শেষে ? ব্যবহার করতে হবে। 

Conclusion – উপসংহার

Interrogative sentences আমাদের তথ্য জিজ্ঞাসা, কথোপকথন চালানো এবং কৌতূহল প্রকাশ করার জন্য অপরিহার্য। এগুলো শিখে আপনি academic, professional এবং casual communication এ আরও দক্ষ হতে পারবেন।

Scroll to Top
0 Shares
Share
Share
Tweet
Pin
Share