GrammarGate

Compound Sentence কাকে বলে?

Definition: যেই বাক্যে দুটি বা তার বেশি (স্বাধীন clause/principal clause) “and”, “but”, “or”, “so”, “yet” ইত্যাদি দ্বারা একসাথে যুক্ত থাকে, তাকে compound sentence বলে।
NB:এই ধরনের বাক্যের প্রতিটি অংশই আলাদাভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম।

Definition: Compound Sentence হলো এমন একটি বাক্য যেখানে দুটি বা তার বেশি Independent/principal Clause (স্বাধীন উপবাক্য) থাকে এবং সেগুলো Coordinating Conjunction, Semicolon (;) বা Conjunctive Adverb দিয়ে যুক্ত থাকে।

Independent/principal Clause কী? এমন একটি বাক্যাংশ যার নিজস্ব Subject এবং Verb থাকে এবং যা একটি সম্পূর্ণ চিন্তা প্রকাশ করতে পারে।

সহজ উদাহরণ:

  • Salim and Sara went to the market, and  Samin stayed at home.

Definition: একটি compound sentence হলো এমন বাক্য যেখানে দুটি বা তার বেশি Principal/independent clause একসাথে যুক্ত থাকে। প্রতিটি clause-এর মধ্যে একটি subject এবং finite verb থাকে, তাই আলাদা হলেও পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে।

Examples of Compound Sentence

 
Daily Life Examples (দৈনন্দিন জীবনের উদাহরণ)
  1. I woke up early, and I went for a morning walk. আমি ভোরে উঠেছিলাম, এবং সকালের হাঁটতে গিয়েছিলাম।
  2. You must hurry, or you will miss the bus.তোমাকে তাড়াতাড়ি করতে হবে, নাহলে তুমি বাস মিস করবে।
Academic Examples (শিক্ষা সম্পর্কিত উদাহরণ)
  1. Climate change is a serious threat; therefore, immediate action is required.   জলবায়ু পরিবর্তন একটি গুরুতর হুমকি; তাই তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।
  2. The experiment was successful, yet further research is needed.পরীক্ষাটি সফল হয়েছিল, তবুও আরও গবেষণা প্রয়োজন।
Professional Examples (পেশাদার উদাহরণ)
  1. The project deadline was tight, so the team worked overtime. প্রজেক্টের সময়সীমা কঠিন ছিল, তাই দল অতিরিক্ত সময় কাজ করেছে।
  2. Our sales increased last quarter; moreover, customer satisfaction improved significantly.   গত ত্রৈমাসিকে আমাদের বিক্রয় বৃদ্ধি পেয়েছে; তাছাড়া গ্রাহক সন্তুষ্টি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
  3. She was tired, but she finished the work. সে ক্লান্ত ছিল, কিন্তু সে কাজ শেষ করেছে।
  4. Compound: I love reading, and I visit the library every week.
  5. Compound: I love reading; I visit the library every week.
  6. I wanted to play outside, but it was raining. (comma + conjunction)
  7. Jane Eyre was poor, and she had no one to support her.
    জেন আয়ার গরিব ছিল, এবং তার পাশে দাঁড়ানোর কেউ ছিল না।
    (From: Jane Eyre – Charlotte Brontë)
  8. Sherlock Holmes was brilliant, but he often worked alone.
    শার্লক হোমস অসাধারণ বুদ্ধিমান ছিলেন, কিন্তু তিনি প্রায়শই একাই কাজ করতেন।
    (From: Sherlock Holmes stories – Arthur Conan Doyle)
  9. Heathcliff loved Catherine, yet he could never truly have her. হিথক্লিফ ক্যাথরিনকে ভালোবাসত, তবুও সে কখনোই তাকে সত্যিকারে পায়নি।
    (From: Wuthering Heights – Emily Brontë)
  10. Gulliver traveled to strange lands, and he met many odd creatures. গালিভার অদ্ভুত দেশে ভ্রমণ করেছিল, এবং সে অনেক অদ্ভুত প্রাণীর সঙ্গে দেখা করেছিল।
    (From: Gulliver’s Travels – Jonathan Swift)
  11. Frankenstein built a creature, but he could not control it.
    ফ্রাঙ্কেনস্টাইন একটি প্রানি তৈরি করেছিল, কিন্তু সে তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। 
    (From: Frankenstein – Mary Shelley)
  12. Odysseus wanted to return home, and he faced many trials along the way. ওডিসিয়াস ঘরে ফিরতে চেয়েছিল, এবং পথে সে অনেক বিপদের মুখোমুখি হয়েছিল।
    (From: The Odyssey – Homer)
  13. The old mariner shot the albatross, so nature turned against him. মেরিনার অ্যালবাট্রোস পাখি মেরে ফেলেছিল, তাই প্রকৃতি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল।
    (From: The Rime of the Ancient Mariner – S. T. Coleridge)
  14. Othello trusted Iago, but Iago betrayed him.
    ওথেলো ইয়াগোর ওপর ভরসা করেছিল, কিন্তু ইয়াগো তাকে বিশ্বাসঘাতকতা করেছিল।
    (From: Othello – Shakespeare)
  15. Beowulf killed the dragon, and he died with honor.
    বিওউলফ ড্রাগনটিকে হত্যা করেছিল, এবং সে সম্মানের সঙ্গে মারা গিয়েছিল।
    (From: Beowulf – Old English epic)

Why Use Compound Sentences?

Compound sentence লেখাকে আরও সুন্দর এবং প্রাঞ্জল করে। আলাদা আলাদা ছোট বাক্যের পরিবর্তে, আমরা একত্রে লিখে ধারাবাহিকতা তৈরি করতে পারি।

Example:

I like tea and he likes coffee. আমি চা পছন্দ করি এবং সে কফি পছন্দ করে।

Compound Sentence এর Structure (গঠন)

Compound Sentence তিনটি প্রধান উপায়ে গঠিত হয়

Rule(1)Coordinating Conjunction ব্যবহার করে

Structure:  একটি Independent/ Principal Clause + , + FANBOYS +একটি  Independent/Principal Clause

FANBOYS মনে রাখার কৌশল:

  • F For (কারণ)
  • A⇒ And (এবং)
  • N ⇒Nor (না)
  • B⇒But (কিন্তু)
  • O⇒ Or (অথবা)
  • Y⇒ Yet (তবুও)
  • S⇒So (তাই)

উদাহরণ:

  • She loves reading, and he enjoys writing. সে পড়তে ভালোবাসে, এবং সে লিখতে পছন্দ করে।

Rule(2)Semicolon ; ব্যবহার করে

Structure: একটি Independent Clause তার পর + ; + তার পর একটি Independent Clause।

উদাহরণ:

  • The sun was shining brightly; the birds were singing. সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল; পাখিরা গান করছিল।

Rule(3)Conjunctive Adverb ব্যবহার করে

Structure: একটি Independent Clauseতার পর  + ; তার পর + Conjunctive Adverb + , +তার পর  একটি Independent Clause।

Common Conjunctive Adverbs: however, therefore, moreover, furthermore, nevertheless, consequently

উদাহরণ:

  • He studied hard; however, he failed the exam. সে কঠোর পড়াশোনা করেছিল; তবুও সে পরীক্ষায় ফেল করল।

Types of Compound Sentences (প্রকারভেদ)

Coordinating Conjunction এর ভিত্তিতে Compound Sentence বিভিন্ন ধরনের হতে পারে:

Cumulative/Copulative conjunction  (যোজক) দিয়ে।

দুটি ক্লজ একে অপরের সাথে যুক্ত হয় এবং উভয়েই সমান গুরুত্বপূর্ণ। ব্যবহৃত হয়: and, both…and, not only…but also

Example:

The teacher explained the lesson, and the students understood it well. শিক্ষক পাঠ ব্যাখ্যা করলেন, এবং ছাত্ররা তা ভালোভাবে বুঝল।

Adversative conjunction(বিরোধী) দিয়ে।

দুটি ক্লজ পরস্পর বিরোধী বা বিপরীত। ব্যবহৃত হয়: but, yet, still, however, nevertheless

Example:

The weather was terrible, but we decided to go hiking. আবহাওয়া খারাপ ছিল, কিন্তু আমরা হাইকিং করতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।

Alternative conjunction(বিকল্প) দিয়ে।

দুটি বিকল্প বা পছন্দ প্রকাশ করে। ব্যবহৃত হয়: or, else, otherwise, either…or

Example:

You can study now, or you will fail the test. তুমি এখন পড়তে পারো, নাহলে তুমি পরীক্ষায় ফেল করবে।

Illative conjunction(ফলাফলসূচক) দিয়ে।

প্রথম ক্লজের ফলাফল দ্বিতীয় ক্লজে প্রকাশ পায়। ব্যবহৃত হয়: so, therefore, consequently, thus, hence

Example:

It was raining heavily, so we stayed indoors. প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ঘরের ভিতরে থাকলাম।

Compound Sentence এর Function (কাজ)

Compound Sentence বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে:

  1. সমান গুরুত্বপূর্ণ ধারণা যুক্ত করা: দুটি স্বাধীন এবং সমান গুরুত্বপূর্ণ তথ্য একসাথে প্রকাশ করে।
  2. লেখার বৈচিত্র্য আনা: শুধু Simple Sentence ব্যবহার না করে, Compound Sentence ব্যবহার করলে লেখা আরো আকর্ষণীয় হয়।
  3. Clarity বৃদ্ধি করা: সম্পর্কিত বাক্যগুলো একসাথে রাখলে পাঠকদের বুঝতে সহজ হয়।
  4. সম্পর্ক প্রকাশ করা: দুটি ধারণার মধ্যে সংযোগ, বিরোধিতা, বিকল্প বা ফলাফল দেখানো।
  5. Academic Writing এ প্রয়োজনীয়: Essay, Report, Research Paper ইত্যাদিতে Compound Sentence অপরিহার্য।

Compound Sentence (চিনবো কীভাবে?)

সাধারণত compound sentence গঠিত হয় coordinating conjunction দিয়ে (FANBOYS: for, and, nor, but, or, yet, so)। conjunction-এর আগে কমা দিতে হয়। আবার semicolon দিয়েও দুই independent clause যুক্ত করা যায়।

Compound Sentence চেনার জন্য এই ধাপগুলো অনুসরণ করুন:

Step 1: Independent Clause খুঁজুন

বাক্যে কমপক্ষে দুটি Independent/Principal Clause আছে কিনা দেখুন। প্রতিটি ক্লজে One Subject এবং one finite Verb থাকতে হবে এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে।

Example: Shara is the daughter of Sunzida ,but Samin Anan is the daughter of Salim.    Underline করা clause দুইটি Independent Clause.

Step 2: Coordinating Conjunction দেখুন

FANBOYS (For, And, Nor, But, Or, Yet, So) এর কোনো একটি আছে কিনা চেক করুন। এই সাতটি conjunction কে একসাতে coordinating conjunction  বলে।

Example: Shara is the daughter of Sunzida ,but Samin Anan is the daughter of Salim. coordinating conjunction  দিয়ে যুক্ত করা হয়েছে।

Step 3: Semicolon বা Conjunctive Adverb দেখুন

যদি Coordinating Conjunction না থাকে, তাহলে Semicolon (;) বা Conjunctive Adverb (however, therefore, etc.) আছে কিনা দেখুন।

Example:

  • Shara is the daughter of Sunzida ;however,  Samin Anan is the daughter of Salim. Conjunctive Adverb দিয়ে যুক্ত করা হয়েছে।
  • Shara is the daughter of Sunzida ; Samin Anan is the daughter of Salim. সেমি কোলোন দিয়ে যুক্ত করা হয়েছে।

 

Step 4: Comma (,) এর অবস্থান চেক করুন

Coordinating Conjunction এর আগে Comma আছে কিনা নিশ্চিত করুন।

Look for these 3 things:

  1. দুইটি complete idea আছে.যদি উভয় ভাগই সম্পূর্ণ বাক্য হয়, তাহলে এটি Compound Sentence হবে।
  2. FANBOYS conjunction আছে / semicolon আছে
  3. দুই পাশেই subject + verb আছে

Test: Conjunction বাদ দিলে দুইটা আলাদা sentence পাওয়া যায় কিনা।

Examples :

  • I called him, but he did not answer. আমি তাকে ফোন করেছিলাম, কিন্তু সে রিসিভ করেনি।
  • He studied hard, so he passed the exam. সে কঠোর পরিশ্রম করেছে, তাই সে পরীক্ষায় পাশ করেছে।
  • She likes apples; he likes oranges. সে আপেল পছন্দ করে; সে কমলা পছন্দ করে।

Characteristics of a Compound Sentence (কম্পাউন্ড বাক্যের বৈশিষ্ট্য)

 Contains Two or More Independent/Principal Clauses

অন্তত দুটি পূর্ণাঙ্গ/স্বাধীন শব্দ গুচ্ছ (independent/ principal clause) থাকবে, যেগুলো আলাদা করলেও স্বাধীন ভাবে একটি পরিপূর্ণ বাক্যের মত অর্থ দিবে।

উদাহরণ:

  • He was tired, but he kept working. সে ক্লান্ত ছিল, কিন্তু সে কাজ চালিয়ে গেল।

Joined by Coordinating Conjunctions

Coordinating Conjunctions: যেমন and, but, or, so, for, nor, yet= FANBOYS

PRINCIPAL CLAUSE যুক্ত করতে “and, but, or” ইত্যাদি coordinating conjunction ব্যবহার করা হয়।

উদাহরণ:

  • She loves books, and she reads every day. সে বই ভালোবাসে, এবং সে প্রতিদিন পড়ে।

Each Clause Has Its Own Subject and Verb

প্রতিটি clause–এ নিজস্ব subject ও finite verb থাকে।

উদাহরণ:

  • I called him, but he didn’t answer. আমি তাকে ফোন করেছিলাম, কিন্তু সে ধরেনি।

Can we Use Semicolons Instead of Conjunctions?

Sometimes semicolon ( ; ) is used to connect two related independent clauses.  মাঝে মাঝে conjunction না দিয়ে semicolon (;) দিয়ে দুটি পূর্ণ বাক্য যুক্ত করা যায়।

উদাহরণ:

  • The sun set; the stars appeared.সূর্য অস্ত গেল; তারাগুলো ভেসে উঠল।
  • He wanted to leave; I wanted to stay. সে চলে যেতে চেয়েছিল, আর আমি থাকতে চেয়েছিলাম।

Use and Function of Compound Sentences

কম্পাউন্ড বাক্য দুটি বা ততোধিক সমমানের পূর্ণাঙ্গ ভাব (independent clause) একসাথে যুক্ত করে এবং এদের মধ্যে সম্পর্ক (যেমন: বিরোধ, যোগ, ফলাফল, বা বিকল্প) স্পষ্টভাবে তুলে ধরে।

 Compound  বাক্যের ব্যবহার

♦To show contrast (বিপরীত ভাব বোঝাতে):

Example:

  • “Dr. Jekyll wanted to remain good, but Mr. Hyde took over.” ড. জেকিল ভালো থাকতে চেয়েছিলেন, কিন্তু মি. হাইড কর্তৃত্ব নিয়ে নিল।
  • (From: Dr. Jekyll and Mr. Hyde)

♦To add information (তথ্য যোগ করতে):

Example:

  • “Elizabeth admired Darcy, and she eventually accepted his proposal.”এলিজাবেথ ডারসিকে শ্রদ্ধা করতেন, এবং শেষ পর্যন্ত তার প্রস্তাব গ্রহণ করেন।
  • (From: Pride and Prejudice)

♦ To show cause and effect (কারণ ও ফলাফল বোঝাতে):

Example:

  • “The ghost came to Hamlet, so he promised to take revenge.”
  • হ্যামলেটের সামনে ভূত হাজির হয়েছিল, তাই সে প্রতিশোধ নেওয়ার শপথ করেছিল।
  • (From: Hamlet)

♦To show choice or option (বিকল্প বোঝাতে):

Example:

  • “You can go with Odysseus, or you can live with the suitors.”তুমি ওডিসিয়াসকে অনুসরণ করতে পারো, অথবা চাওয়ালাদের সঙ্গেই থাকতে পারো।
  • (From: The Odyssey)

♦To connect equal ideas smoothly (সমমানের ভাব সংযুক্ত করতে):

Example:

  • “Catherine loved Heathcliff, yet she married Edgar.” ক্যাথরিন হিথক্লিফকে ভালোবাসত, তবুও সে এডগারকে বিয়ে করেছিল।
  • (From: Wuthering Heights)

Why Compound Sentences Are Used (কেন ব্যবহার করা হয়):

  1. লেখাকে জটিল না করে সংক্ষিপ্তভাবে অনেক কিছু বলা যায়।
  2. সম্পর্কযুক্ত ভাব গুলো পরিষ্কারভাবে তুলে ধরা যায়।
  3. লেখায় ভিন্নতা, প্রবাহ, এবং প্রকৃত ভাব প্রকাশ সহজ হয়।
  4. সমমানের দুটি বা ততোধিক ঘটনা বা মতামত সহজেই একত্রে প্রকাশ করা যায়।

Common Mistakes in Compound Sentences

♦Mistake 1: Comma missing

  • Wrong: I was tired but I worked.
  • Correct: I was tired, but I worked.

♦ Mistake 2: Using subordinating conjunction (makes it complex)

  • Wrong: I went home because I was tired. (Complex)
  • Correct: I was tired, so I went home. (Compound)

♦Mistake 3: One clause incomplete

  • Wrong: I like tea and coffee. (Not compound)
  • Correct: I like tea, and he likes coffee.

Run-on Sentences

Run-on sentence হলো যখন clause গুলো ভুলভাবে জোড়া লাগে, বা অনেক বেশি clause এক বাক্যে ঢোকানো হয়।

  • Bad: I woke up, the clock said 8:00 I panicked and ran outside.
  • Correct: I woke up, and the clock said 8:00. I panicked and ran outside.

 Unrelated Clauses

Compound sentence-এ clause গুলো সম্পর্কিত হতে হবে। সম্পর্কহীন ধারণা জোড়া লাগানো উচিত নয়।

  • Bad: I love ice cream, but my car is red.
  • Correct: I love ice cream, and I eat it every summer.

Compound vs. Complex Sentences

Compound আর complex sentence অনেকেই গুলিয়ে ফেলে। Compound sentence-এ শুধু independent clause যুক্ত হয় Coordinating conjunction বা semicolon দিয়ে। Complex sentence-এ independent clause-এর সাথে dependent clause যুক্ত হয় subordinating conjunction দিয়ে (because, since, if, when ইত্যাদি)।

  • Compound Example: I am tired, but I will finish my homework.
  • Complex Example: Because I am tired, I will finish my homework later.

Compound-Complex Sentences

অনেক সময় একটি বাক্য compound এবং complex দুই-ই হতে পারে। তখন অন্তত দুইটা independent clause আর অন্তত একটি dependent clause থাকে।

Example:

  • After I finished my homework, I watched TV, and my brother played games.

Points to Be Noted (গুরুত্বপূর্ণ বিষয়)

  1. Compound sentence এ dependent clause থাকে না।
  2. দুইটি clause-ই independent ।
  3. FANBOYS মনে রাখলে সহজে চিনতে পারবে।
  4. Semicolon ব্যবহার করা যায় conjunction ছাড়াই।

Uses of Compound Sentences (কেন ব্যবহার করবো?)

  1. দুইটি related idea একসাথে প্রকাশ করতে
  2. Writing কে smoother করতে
  3. Repetition কমাতে
  4. Balanced information দিতে

সাধারণ ভুল এবং সমাধান

ভুল #1: Comma Splice (শুধু Comma দিয়ে যুক্ত করা)
  • Wrong: It was raining, we stayed home.
  • Correct: It was raining, so we stayed home.
ভুল #2: Run-on Sentence (কোনো Punctuation ছাড়াই)
  • Wrong: Shara and Samin studied hard they passed the exam.
  •  Correct: Shara and Samin studied hard, and they passed the exam.
ভুল #3: Coordinating Conjunction এর আগে Comma না দেওয়া
  •  Wrong: I went to the store and she went home.
  • Correct: I went to the store, and she went home.

FAQ About Compound Sentence

Q1: Compound sentence কাকে বলে?

A: দুইটি independent clause FANBOYS দিয়ে যুক্ত হলে।

Q2: FANBOYS কী?

A: For, And, Nor, But, Or, Yet, So.

Q3: Comma কোথায় বসে?

A: Conjunction এর আগে।

Q4: Semicolon কখন ব্যবহার হয়?

A: Conjunction ছাড়া দুইটি independent clause যুক্ত করতে।

Q5: Compound vs Complex পার্থক্য কী?

A: Compound = independent + independent

Complex = independent + dependent

Q:What is a compound sentence?

A: দুই বা ততোধিক independent clause নিয়ে তৈরি বাক্য।

Q: How to form one?

A: Use a comma + coordinating conjunction, or use a semicolon. কমা + conjunction অথবা semicolon ব্যবহার করে।

Q:Difference with complex sentence?

A: Compound uses independent clauses; complex mixes independent + dependent clauses.Compound-এ শুধু independent clause থাকে, কিন্তু complex-এ independent + dependent clause যুক্ত থাকে।

Q: Can a sentence be both?

A:Yes, that’s a compound-complex sentence. হ্যাঁ, তখন সেটি compound-complex sentence হয়।

Practice Exercise (অনুশীলন)

নিচের Simple Sentences গুলোকে Compound Sentence এ পরিণত করুন:

  1. She could study. She could watch TV.
  2. The exam was difficult. I passed it.
  3. We worked hard. We achieved our goal.

Answers (উত্তর):

  1. She could study, or she could watch TV.
  2. The exam was difficult, yet I passed it.
  3. We worked hard, so we achieved our goal.

উপসংহার (Conclusion)

Compound Sentence ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আপনার লেখাকে আরো প্রাণবন্ত, পেশাদার এবং আকর্ষণীয় করে তোলে। FANBOYS (For, And, Nor, But, Or, Yet, So) মনে রাখুন এবং নিয়মিত অনুশীলন করুন। মনে রাখবেন, একটি ভালো Compound Sentence এ:

  1. কমপক্ষে দুটি Independent Clause থাকবে
  2. Coordinating Conjunction বা Semicolon থাকবে
  3. সঠিক Punctuation ব্যবহার হবে
  4. উভয় ক্লজই সমান গুরুত্বপূর্ণ হবে

নিয়মিত অনুশীলন করলে Compound Sentence লেখা আপনার জন্য সহজ হয়ে যাবে। All the best!

Key Takeaways (মূল পয়েন্ট)

Compound Sentence = 2+ Independent Clauses

  1. FANBOYS ব্যবহার করে যুক্ত করা যায় ।
  2. Semicolon (;) এবং Conjunctive Adverb ও ব্যবহার হয়।
  3. চার প্রকার: Cumulative, Adversative, Alternative, Illative conjunction থাকতে পারে।
  4. Comma Splice এবং Run-on Sentence এড়িয়ে চলুন

Read More

Simple Sentence

Complex Sentence

Scroll to Top
0 Shares
Share
Share
Tweet
Pin
Share