GrammarGate

ভূমিকা | Introduction

ইংরেজি ব্যাকরণ শেখার সময় Sentence বা বাক্য সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। Sentence-এর বিভিন্ন প্রকারভেদের মধ্যে Affirmative Sentence হলো সবচেয়ে মৌলিক এবং বহুল ব্যবহৃত একটি ধরন। আমরা প্রতিদিনের কথাবার্তায়, লেখালেখিতে এবং যেকোনো যোগাযোগে Affirmative Sentence ব্যবহার করি।

এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানবো — Affirmative Sentence কাকে বলে, এর গঠন কেমন, বিভিন্ন প্রকার এবং বাস্তব উদাহরণ সহ সম্পূর্ণ আলোচনা।

Definition of Affirmative Sentence 

 যে Sentence বা বাক্যে কোনো কিছু স্বীকার করা হয়, হ্যাঁ-বাচক কথা বলা হয় বা কোনো তথ্য, ঘটনা বা অবস্থা সত্য বলে প্রকাশ করা হয়, তাকে Affirmative Sentence বা হ্যাঁ-বাচক বাক্য বলে।

সহজ কথায়: যে বাক্যে “না” নেই, বরং সরাসরি কোনো কিছু বলা বা স্বীকার করা হয় ,সেটাই Affirmative Sentence।

Examples of Affirmative Sentence 

  • I read English every day. আমি প্রতিদিন ইংরেজি পড়ি।
  • She plays the piano very well. সে খুব ভালো পিয়ানো বাজায়।
  • They are watching a movie now. তারা এখন একটি সিনেমা দেখছে।
  • We finished our homework on time. আমরা সময়মতো আমাদের বাড়ির কাজ শেষ করেছি।
  • He lives near the river. সে নদীর পাশে বাস করে।
  • The baby is sleeping peacefully. শিশুটি শান্তভাবে ঘুমাচ্ছে।
  • My father works in a hospital. আমার বাবা একটি হাসপাতালে কাজ করেন।
  • The sun rises in the east. সূর্য পূর্ব দিকে উদয় হয়।
  • I have a new bicycle. আমার একটি নতুন সাইকেল আছে।
  • Our teacher explains the lesson clearly. আমাদের শিক্ষক স্পষ্টভাবে পাঠ বুঝিয়ে দেন।

Affirmative Sentence-এর গঠন | Structure of Affirmative Sentence

Affirmative Sentence তৈরি করতে Tense অনুযায়ী আলাদা আলাদা গঠন ব্যবহার করা হয়। নিচে প্রতিটি Tense-এর গঠন বিস্তারিতভাবে দেওয়া হলো:

১. Present Tense (বর্তমান কাল)

Simple Present/present indefinite Tense

গঠন: কর্তা বা Subject + মূল Verb বা (base form / V1) + Object যদি থাকে 

  • আমি স্কুলে যাই। I go to school.
  • সে ভাত খায়। He eats rice.
  • তারা ক্রিকেট খেলে।   They play cricket.
  • রাহেলা প্রতিদিন পড়াশোনা করে। Raheela studies every day.

মনে রাখো: Third Person Singular (He, She, It) এর ক্ষেত্রে Verb-এর শেষে s/es যোগ হয়।

Present Continuous Tense

গঠন: কর্তা বা Subject + am/is/are + মূল Verb (ing form) + Objectযদি থাকে 

  • আমি এখন পড়ছি।    I am reading now.
  • সে গান গাচ্ছে। She is singing a song.
  • তারা মাঠে খেলছে।    They are playing in the field.
  • বৃষ্টি পড়ছে।   It is raining.
Present Perfect Tense

গঠন: কর্তা বা Subject + have/has + Verb (past participle / V3) + Objectযদি থাকে 

  • আমি খাবার খেয়েছি।  I have eaten food.
  • সে চিঠি লিখেছে।     She has written a letter.
  • তারা কাজ শেষ করেছে। They have finished the work.
  • রাফি ঢাকায় গেছে।    Rafi has gone to Dhaka.
Present Perfect Continuous Tense

গঠন: কর্তা বা Subject + have/has + been + মূল Verb (ing form) + Object + since/for

  •   KS Anan  have been reading for five hours.
  • KS Sara has been working since morning.

২. Past Tense (অতীত কাল)

Simple Past /Past Indefinite Tense

গঠন: কর্তা বা Subject + Verb (past form / V2) + Objectযদি থাকে 

  • আমি বাজারে গিয়েছিলাম।     I went to the market.
  • সে একটি বই কিনল।  He bought a book.
  • তারা গতকাল ফুটবল খেলল।   They played football yesterday.
  • মা রান্না করলেন।     Mother cooked food.
Past Continuous Tense

গঠন:কর্তা বা Subject + was/were + মূল Verb (ing form) + Objectযদি থাকে 

  • আমি তখন ঘুমাচ্ছিলাম। I was sleeping then.
  • সে গান গাচ্ছিল। She was singing a song.
  • তারা মাঠে খেলছিল।   They were playing in the field.
Past Perfect Tense

গঠন: কর্তা বা Subject + had + Verb (past participle / V3) + Objectযদি থাকে 

  • ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিল।    The patient had died before the doctor came.
  • আমি ঘুমানোর আগেই সে চলে গিয়েছিল। He had left before I slept.

৩. Future Tense (ভবিষ্যৎ কাল) 

Simple Future /Future IndefiniteTense

গঠন: কর্তা বা Subject + will/shall + মূল Verb (base form / V1) + Objectযদি থাকে 

  • কে এস ছারা আগামীকাল ঢাকায় যাব।  KS Sara will go to Dhaka tomorrow.
  • সে পরীক্ষায় পাস করবে। He will pass the exam.
  • তারা বাড়ি তৈরি করবে।     They will build a house.
  • আমরা বৃষ্টিতে ভিজব।  We shall get wet in the rain.
Future Continuous Tense

গঠন: কর্তা বা Subject + will be + মূল Verb (ing form) + Objectযদি থাকে 

  • আমি সন্ধ্যায় পড়ছিলাম। I will be studying in the evening.
  • সে তখন রান্না করছিল। She will be cooking at that time.

Affirmative Sentence-এর প্রকারভেদ | Types of Affirmative Sentence

Affirmative Sentence-কে বিভিন্নভাবে ভাগ করা যায়:
১. Simple Affirmative Sentence (সরল হ্যাঁ-বাচক বাক্য)

একটি সহজ এবং সরল তথ্য প্রকাশ করে।

  • The sun rises in the east. (সূর্য পূর্ব দিকে উদিত হয়।)
  • Water is essential for life. (পানি জীবনের জন্য অপরিহার্য।)
  • Birds can fly. (পাখি উড়তে পারে।)
২. Compound Affirmative Sentence (যৌগিক হ্যাঁ-বাচক বাক্য)

দুটি বা তার বেশি Affirmative Clause মিলিয়ে তৈরি।

  • KS Anan is a doctor and KS Sara is a nurse. 
  • KS Anan love reading books and KS Sara loves playing football.
৩. Complex Affirmative Sentence (জটিল হ্যাঁ-বাচক বাক্য)

একটি Main Clause এবং একটি বা তার বেশি Subordinate Clause নিয়ে গঠিত।

  • I know that she is honest. (আমি জানি যে সে সৎ।)
  • He works hard because he wants to succeed. (সে কঠোর পরিশ্রম করে কারণ সে সফল হতে চায়।)

Affirmative Sentence-এর বৈশিষ্ট্য | Key Features

Affirmative Sentence চেনার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো:

১. ইতিবাচক ভাব প্রকাশ করে: বাক্যটি কোনো সত্য তথ্য, ঘটনা বা অবস্থা প্রকাশ করে।

২. কোনো Negative Word থাকে না: “not”, “never”, “no”, “neither”, “nor” — এ ধরনের কোনো নেতিবাচক শব্দ থাকে না।

৩. সরাসরি বক্তব্য প্রকাশ পায়: বাক্যটি সরাসরি এবং স্পষ্টভাবে কোনো কিছু জানায়।

৪. সাধারণ Structure অনুসরণ করে: Subject + Verb + Object/Complement — এই সাধারণ গঠন অনুসরণ করে।

Negative Sentence থেকে Affirmative Sentence-এ রূপান্তর

অনেক সময় Negative Sentence-কে Affirmative Sentence-এ রূপান্তরিত করতে হয়। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো:

Negative Sentence           Affirmative Sentence

  • She never tells a lie. =She always tells the truth.
  • I have no money.= I am penniless.
  • Nobody can deny this fact. =Everybody must accept this fact.
  • He did not remember the incident.= He forgot the incident.
  • I cannot but love my country. =I must love my country.

Interrogative থেকে Affirmative-এ রূপান্তর

Interrogative Sentence   Affirmative Sentence

  • Is he a student?= He is a student.
  • Does she sing songs?= She sings songs.
  • Will you come tomorrow? =You will come tomorrow.
  • Are they playing cricket? =They are playing cricket.

দৈনন্দিন জীবনে Affirmative Sentence-এর ব্যবহার | Everyday Use

আমাদের দৈনন্দিন জীবনে Affirmative Sentence সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কিছু সাধারণ উদাহরণ:

পরিবারে (At Home):

  • My mother cooks delicious food every day. (আমার মা প্রতিদিন সুস্বাদু খাবার রান্না করেন।)
  • My father goes to office in the morning. (আমার বাবা সকালে অফিসে যান।)

বিদ্যালয়ে (At School):

  • Our teacher teaches us with great care. (আমাদের শিক্ষক আমাদের যত্ন সহকারে পড়ান।)
  • I always complete my homework on time. (আমি সবসময় সময়মতো হোমওয়ার্ক সম্পন্ন করি।)

বন্ধুদের মাঝে (Among Friends):

  • My best friend lives near my house. (আমার সেরা বন্ধু আমার বাড়ির কাছে থাকে।)
  • We go to the park together on weekends. (আমরা সপ্তাহান্তে একসাথে পার্কে যাই।)

প্রকৃতি সম্পর্কে (About Nature):

  • The sky is blue and vast. (আকাশ নীল এবং বিশাল।)
  • Rivers flow towards the sea. (নদী সমুদ্রের দিকে প্রবাহিত হয়।)

Affirmative Sentence লেখার সময় যে ভুলগুলো এড়াতে হবে

ভুল ১: Tense-এর ভুল ব্যবহার

  • ❌ He go to school yesterday.
  • ✅ He went to school yesterday.

ভুল ২: Subject-Verb Agreement-এর ভুল

  • ❌ She write a letter every day.
  • ✅ She writes a letter every day.

ভুল ৩: Article-এর ভুল ব্যবহার

  • ❌ He is honest man.
  • ✅ He is an honest man.

ভুল ৪: Auxiliary Verb-এর ভুল

  • ❌ They is playing cricket.
  • ✅ They are playing cricket.

Affirmative Sentence-এর গুরুত্ব | Importance

Affirmative Sentence ইংরেজি ভাষার ভিত্তি। এর গুরুত্ব অপরিসীম কারণ:

এটি আমাদের মত, তথ্য এবং ধারণা স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। Negative এবং Interrogative Sentence বোঝার আগে Affirmative Sentence ভালোভাবে আয়ত্ত করতে হয়। লেখালেখি, পরীক্ষা এবং দৈনন্দিন কথাবার্তায় এর ব্যাপক ব্যবহার রয়েছে। Grammar Transformation প্রশ্নে Affirmative Sentence খুবই গুরুত্বপূর্ণ।

সারসংক্ষেপ | Summary

বিষয়  বিবরণ

  • সংজ্ঞা : যে বাক্যে হ্যাঁ-বাচক ভাব প্রকাশ পায়
  • অন্য নাম :    Positive Sentence / Assertive Sentence
  • মূল বৈশিষ্ট্য  :  কোনো Negative Word নেই
  • সাধারণ গঠন : Subject + Verb + Object
  • প্রকারভেদ:     Simple, Compound, Complex
  • ব্যবহার :দৈনন্দিন কথাবার্তা, রচনা, চিঠি সব ক্ষেত্রে

উপসংহার | Conclusion

Affirmative Sentence ইংরেজি ব্যাকরণের সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ অংশ। এটি সঠিকভাবে শিখতে পারলে ইংরেজি বলা ও লেখা দুটোই সহজ হয়ে যাবে। প্রতিদিন অনুশীলন করুন, নতুন বাক্য তৈরি করুন এবং ধীরে ধীরে আপনার ইংরেজি দক্ষতা বাড়িয়ে তুলুন।

মনে রাখবেন — Practice makes a man perfect! (অনুশীলনই মানুষকে নিখুঁত করে তোলে।)

এই আর্টিকেলটি উপকারী মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নিচে কমেন্টে আপনার মতামত জানান।

Scroll to Top
0 Shares
Share
Share
Tweet
Pin
Share