Table of Contents
ToggleInterrogative sentence কাকে বলে?
Definition of an Interrogative Sentence – সংজ্ঞা
Interrogative sentences বা প্রশ্নবোধক বাক্য হলো সেই ধরনের বাক্য যেগুলো আমরা কারো কাছ থেকে তথ্য জানার জন্য ব্যবহার করি। এগুলো দিয়ে আমরা জানতে পারি কারো মতামত, পছন্দ, ঘটনা বা কোনো বিষয় সম্পর্কে তথ্য।
সহজে বলতে গেলেঃ কি,কে,কাকে,কখন,কোথায়, কিভাবে, কেনো, কোনটি ,কত কম/বেসি ইত্যাদি আমরা প্রশ্নবোধক বাক্য ব্যাবহার করে জানতে পারি।
Examples of Interrogative Sentences – উদাহরণ
Asking a direct question – সরাসরি প্রশ্ন:
- What are your plans for the holidays? – ছুটির জন্য তোমার পরিকল্পনা কী?
- Where are you going? – তুমি কোথায় যাচ্ছ?
- When is your father leaving for Turkey? – তোমার বাবা কবে তুরস্ক যাচ্ছেন?
Requesting clarification – বিষয়টি স্পষ্ট করতে:
Confirming something – নিশ্চিত হওয়া:
- Aren’t you the one who has been elected as the president of the Literary Club?
– তুমি কি সেই ব্যক্তি নও যে সাহিত্য ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন? - Could you please repeat it? – দয়া করে কি এটা আবার বলতে পারো?
- Is this the syllabus for the internal assessment? – এটা কি অভ্যন্তরীণ মূল্যায়নের সিলেবাস?
Gathering information – তথ্য সংগ্রহ করা:
- What are the things that we will have to carry with us? – আমাদের কি কি জিনিস নিয়ে যেতে হবে?
- What are the documents that we should submit? – কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে?
Points to Remember – মনে রাখার বিষয়
Interrogative sentence বানানোর সময় কিছু বিষয় মনে রাখতে হবে:
- বাক্য শুরু হবে Auxiliary verb, Modal verb বা Wh question word দিয়ে এবং প্রথম অক্ষর বড় হবে।
- বাক্যের শেষে Question mark (?) ব্যবহার করতে হবে।
- বাক্য গঠন (Structure) সাধারণ declarative sentence এর বিপরীত হয়:
- Auxiliary/Modal + Subject + Main Verb + বাক্যের বাকি অংশ
উদাহরণ:
- Declarative: She teaches English.
- Interrogative: Does she teach English?
Uses of Interrogative Sentences – ব্যবহার
Interrogative sentence শুধু তথ্য জিজ্ঞাসার জন্য নয়, আরও অনেক কাজে লাগে:
- Direct question করা – সরাসরি প্রশ্ন করা
- Request clarification – কোনো বিষয় স্পষ্ট করা
- Confirm something – নিশ্চিত হওয়া
- Gather information – তথ্য সংগ্রহ করা
Types of Interrogative Sentences Interrogative sentence এর ধরণ
Interrogative sentences সাধারণত 5 ধরনের হয়:
1️⃣ Choice Question/ Alternative Questions – বিকল্প প্রশ্ন /পছন্দ সম্পর্কিত প্রশ্ন
এগুলো ব্যবহার করা হয় কারো পছন্দ বা মতামত জানতে। সাধারণত বাক্যে or থাকে।
Examples:
- Would you like tea or coffee? – তুমি চা নাও নাকি কফি?
- Are you going by bus or train? – তুমি কি বাসে যাচ্ছ নাকি ট্রেনে?
- Do you prefer coffee or tea along with breakfast?
– তুমি নাস্তায় কফি নাও নাকি চা? - What would you choose?
– তুমি কোনটি বেছে নেবে? - Do you like reading books or watching movies?
– তুমি কি বই পড়তে ভালোবাসো নাকি সিনেমা দেখতে?
2️⃣ Yes/No Questions – হ্যাঁ/না প্রশ্ন
এ ধরনের প্রশ্নে উত্তর হয় Yes বা No। সাধারণত শুরু হয় helping verb দিয়ে।
Examples:
- Do you like pizza? – তুমি কি পিজ্জা পছন্দ করো?
- Can you swim? – তুমি কি সাঁতার কাটতে পারো?
- Will you come to the library with me?
– তুমি আমার সাথে লাইব্রেরিতে যাবে কি? - Do you like ice cream?
– তুমি আইসক্রিম পছন্দ করো কি? - Do you know the answer to this question?
– তুমি কি এই প্রশ্নের উত্তর জানো?
3️⃣ Questions with ‘Wh’ Words – ‘Wh’ শব্দ দিয়ে প্রশ্ন
এগুলো তথ্য জিজ্ঞাসা করার জন্য ব্যবহার হয়, হ্যাঁ/না নয়। সাধারণত শুরু হয় Wh দিয়ে: what, where, when, why, whom, which, whose, how।
Examples – উদাহরণ:
- What is your name? – তোমার নাম কী?
- Why are you late? – তুমি দেরি করেছ কেন?
- Where are you from? – তুমি কোথা থেকে এসেছ?
- When can you come? – তুমি কখন আসবে?
- Whose book is this? – এই বই কার?
- Whom did you meet? – তুমি কার সঙ্গে দেখা করেছ?
- Which book is it? – কোন বইটি এটা?
- How will you do it? – তুমি এটা কীভাবে করবে?
4️⃣ Tag Questions – ট্যাগ প্রশ্ন
এগুলো হলো statement কে প্রশ্নে পরিণত করা। Sentence শেষে short question বা tag থাকে।
Examples:
- You’re coming to the party, aren’t you? – তুমি পার্টিতে আসছ, তাই না?
- It’s a beautiful day, isn’t it? – আজ সুন্দর দিন, তাই না?
5️⃣ Rhetorical Questions – রেটোরিক্যাল প্রশ্ন
এগুলো উত্তর চায় না, বরং point make করার বা emphasis দেওয়ার জন্য।
Examples:
- Who do you think you are? – তুমি নিজেকে কে ভাবছ?
- How could I possibly forget? – আমি কীভাবে ভুলতে পারি?
Types of Interrogative Sentences – ধরণ
Direct vs. Indirect Questions – সরাসরি বনাম পরোক্ষ প্রশ্ন
- Direct Questions: সরাসরি তথ্য চাই।
- Where is the library? – লাইব্রেরি কোথায়?
- Indirect Questions: বেশি formal বা polite।
- Could you tell me where the library is? – তুমি কি বলতে পারো লাইব্রেরি কোথায়?
Open-ended vs. Closed Questions – খোলা বনাম সীমিত প্রশ্ন
- Open-ended Questions: বিস্তারিত উত্তর সম্ভব।
- What do you think about the new policy? – নতুন নীতি সম্পর্কে তুমি কী মনে করো?
- Closed Questions: হ্যাঁ/না বা ছোট উত্তর।
- Do you like the new policy? – তুমি কি নতুন নীতি পছন্দ করো?
Rules for Forming Interrogative Sentences – নিয়ম
Structure of Interrogative Sentences – গঠনঃ Question Word/Helping Verb + Subject + Main Verb + Rest of Sentence+?
- Subject-Verb Inversion – verb প্রায়ই subject এর আগে আসে।
- Are you ready? – তুমি কি প্রস্তুত?
- Use of Auxiliary Verbs – Auxiliary verbs (do, does, did, will, can) ব্যবহার হয় বিভিন্ন tense এর প্রশ্ন করার জন্য।
- Do you like chocolate? – তুমি কি চকলেট পছন্দ করো?
- Did you see the movie? – তুমি কি সিনেমা দেখেছ?
- Will you come tomorrow? – তুমি কি কাল আসবে?
- Punctuation and Intonation – সব প্রশ্নবোধক বাক্যের শেষে ? ব্যবহার করতে হবে। Spoken English এ intonation শেষের দিকে উঠে যায়।
Conclusion – উপসংহার
Interrogative sentences আমাদের তথ্য জিজ্ঞাসা, কথোপকথন চালানো এবং কৌতূহল প্রকাশ করার জন্য অপরিহার্য। এগুলো শিখে আপনি academic, professional এবং casual communication এ আরও দক্ষ হতে পারবেন।