GrammarGate

Definition of Assertive sentence

Assertive Sentence (যাকে Declarative Sentence-ও বলা হয়) হলো এমন একটি বাক্য যা কোনো তথ্য, ঘটনা, মতামত বা অনুভূতি প্রকাশ করে , হ্যা বা না উভয় ই হতে পারে। —

সহজ কথায়, এটি কোনো কিছু declare বা assert (ঘোষণা) করে। যে বাক্য কোনো কিছু বলে বা জানায় তাকে Declarative Sentence বলে।

Examples of Assertive sentence

  • I am a student.
    (আমি একজন ছাত্র।)
  • She likes ice cream.
    (সে আইসক্রিম পছন্দ করে।)
  • Salim sir is the best English teacher in Khulna.
  • Samin is the most beautiful girl.
  • Sara does not drink coffee.
  • The sun rises in the east.(সূর্য পূর্ব দিকে উদয় হয়।)
  • I am a teacher.(আমি একজন শিক্ষক।)
  • Not all who wander are lost.(সব ঘুরে বেড়ানো মানুষ হারিয়ে যায় না।)
  • I didn’t fall in love; I grew into it. (আমি হঠাৎ প্রেমে পড়িনি; ধীরে ধীরে ভালোবেসেছি।)
  • All happy families are similar.(সব সুখী পরিবার একরকম হয়।)

Assertive Sentence প্রধানত দুই প্রকার:

১. Affirmative Sentence (হ্যাঁ-বাচক বাক্য)

যে বাক্যে ইতিবাচক বা হ্যাঁ-বাচক কিছু বলা হয়, তাকে Affirmative Sentence বলে।

Structure: Subject + Verb + Object/Complement

Example:

  • He reads a book. সে একটি বই পড়ে।
  • They play football. তারা ফুটবল খেলে।
  • My mother cooks delicious food. আমার মা সুস্বাদু খাবার রান্না করেন।
  • Dhaka is the capital of Bangladesh. ঢাকা বাংলাদেশের রাজধানী।

২. Negative Sentence (না-বাচক বাক্য)

যে বাক্যে না-বাচক বা নেতিবাচক কিছু বলা হয়, তাকে Negative Sentence বলে। এই বাক্যে not, never, no ইত্যাদি ব্যবহৃত হয়।

Structure: Subject + Auxiliary Verb + not + Main Verb + Object

Example:

  • He does not read a book. সে বই পড়ে না।
  • She is not lazy. সে অলস নয়।
  • I never tell a lie.আমি কখনো মিথ্যা বলি না।
  • They do not play cricket. তারা ক্রিকেট খেলে না।

Main Function of Assertive sentence/Declarative Sentence

Declarative sentence-এর মূল কাজ হলো :

You can use it to:

  • State a fact (তথ্য বলা)
  • Give an opinion (মতামত দেওয়া)
  • Describe something (বর্ণনা করা)
  • Explain something (ব্যাখ্যা করা)

Example:

    • Water boils at 100°C. (Fact)
    • I like English grammar. (Opinion)
    • The sky looks beautiful today. (Observation)

Structure of a Assertive Sentence

Declarative sentence সাধারণত এই structure follow করে:

Subject + Verb + Object

Example:

  • She (Subject) + reads (Verb) + books (Object).
    (সে বই পড়ে।)

আরও example:

  • They play football.
    (তারা ফুটবল খেলে।)

Note: অনেক সময় Object না থাকলেও sentence complete হয়।
Example:

  • Birds fly. (পাখি উড়ে।)

 Declarative vs Interrogative Sentence

Declarative

Interrogative

Makes a statement

Asks a question

Ends with (.)

Ends with (?)

Normal word order

Verb comes before subject

Example:

  • You are happy. (Declarative)
  • Are you happy? (Interrogative)

Declarative vs Exclamatory Sentence

Both structure একই, কিন্তু punctuation আলাদা।

Example:

  • It is a beautiful day. (Declarative)
  • It is a beautiful day! (Exclamatory)

Exclamatory sentence বেশি emotion প্রকাশ করে (আবেগ, বিস্ময়, উত্তেজনা)।

 Declarative vs Imperative Sentence

Declarative

Imperative

Statement দেয়

Command/Request দেয়

Has subject

Subject usually hidden

Ends with (.)

Ends with (.) or (!)

Example:

  • You close the door. (Declarative)
  • Close the door. (Imperative)

Assertive Sentence চেনার উপায়

Assertive Sentence চেনার জন্য নিচের বিষয়গুলো মনে রাখো:

  • বাক্যটি কোনো তথ্য বা ঘটনা জানাচ্ছে
  • বাক্যের শেষে Full Stop (.) আছে
  • বাক্যে কোনো প্রশ্ন, আদেশ বা আবেগ প্রকাশ পাচ্ছে না
  • বাক্যটি দিয়ে সরাসরি হ্যাঁ” বা “না” উত্তর দেওয়া যায়

 মনে রাখার সহজ ট্রিকস (Quick Tips)

Assertive Sentence মনে রাখার জন্য এই ৫টি বিষয় মাথায় রাখো:

  1. বাক্যটি কি কোনো তথ্য দিচ্ছে? → Yes = Assertive Sentence ✅
  2. বাক্যের শেষে কি Full Stop (.) আছে? → Yes = Assertive Sentence ✅
  3. বাক্যটি কি কোনো প্রশ্ন করছে? → Yes = Interrogative Sentence ❌
  4. বাক্যে কি আবেগ প্রকাশ পাচ্ছে? → Yes = Exclamatory Sentence ❌
  5. বাক্যটি কি আদেশ বা অনুরোধ? → Yes = Imperative Sentence ❌

 Common Questions & Answers (FAQ)

Q1: How many types of sentences are there in English?

There are five types:
Declarative, Interrogative, Imperative,optative and Exclamatory.
(ইংরেজিতে 5 ধরনের বাক্য আছে।)

Q2: Is every statement a declarative sentence?

Yes, almost every statement sentence is declarative.
(প্রায় সব statement বাক্যই declarative।)

Q3: Can a declarative sentence express opinion?

Yes.
Example: I think English is easy.
(আমি মনে করি ইংরেজি সহজ।)

Q4: What punctuation does a declarative sentence use?

It always ends with a full stop (.)
(সবসময় ফুলস্টপ দিয়ে শেষ হয়।)

Q5: Assertive Sentence কাকে বলে?

Ans: যে বাক্য কোনো তথ্য, ঘটনা, মতামত বা অনুভূতি ঘোষণা করে এবং যার শেষে Full Stop (.) বসে, তাকে Assertive বা Declarative Sentence বলে।

Q6: Assertive Sentence-এর অপর নাম কী?

Ans: Assertive Sentence-এর অপর নাম Declarative Sentence। কারণ এই ধরনের বাক্য কিছু declare (ঘোষণা) করে।

Q7: Assertive Sentence কত প্রকার কী কী?

Ans: Assertive Sentence দুই প্রকার:

  • Affirmative Sentence (হ্যাঁ-বাচক বাক্য) — যেমন: She is kind.
  • Negative Sentence (না-বাচক বাক্য) — যেমন: She is not unkind.

Q8: Declarative Sentence-এর শেষে কোন চিহ্ন বসে?

Ans: Declarative Sentence-এর শেষে সবসময় Full Stop (.) বসে।

Q9: Assertive এবং Interrogative Sentence-এর পার্থক্য কী?

Ans:

  • Assertive Sentence কোনো তথ্য দেয় এবং শেষে (.) বসে। যেমন: He is a teacher.
  • Interrogative Sentence প্রশ্ন করে এবং শেষে (?) বসে। যেমন: Is he a teacher?

Q10: Assertive Sentence-কে Interrogative Sentence-কীভাবে পরিবর্তন করতে হয়?

Ans: Assertive Sentence-কে Interrogative-এ পরিবর্তন করতে হলে Auxiliary Verb-কে Subject-এর আগে নিতে হয়।

  • She can swim.Can she swim?
  • He is reading a book.Is he reading a book?

Q11: Affirmative Sentence-কে Negative Sentence-পরিবর্তন করার নিয়ম কী?

Ans: Affirmative Sentence-কে Negative করতে হলে Auxiliary Verb-এর পরে “not” যোগ করতে হয়। যদি কোনো Auxiliary Verb না থাকে, তাহলে Tense ও Person অনুযায়ী do/does/did + not ব্যবহার করতে হয়।

  • She sings.She does not sing.
  • He went.He did not go.

Q12: Declarative Sentence-কি Passive Voice হতে পারে?

Ans: হ্যাঁ, Declarative Sentence-এ Passive Voice হতে পারে।

  • Active: The teacher teaches the students. (শিক্ষক ছাত্রদের পড়ান।)
  • Passive: The students are taught by the teacher. (ছাত্রদের শিক্ষক দ্বারা পড়ানো হয়।)

Q13: “Never” দিয়ে কীভাবে Negative Assertive Sentence তৈরি হয়?

Ans: “Never” একটি negative adverb যা Auxiliary Verb ছাড়াই নেতিবাচক অর্থ প্রকাশ করে।

  • He never tells a lie. (সে কখনো মিথ্যা বলে না।)
  • I never miss my class. (আমি কখনো আমার ক্লাস মিস করি না।)

Q14: একটি Assertive Sentence-কে Exclamatory Sentence-পরিবর্তন করার নিয়ম কী?

Ans:

  • Very + Adjective যুক্ত বাক্যে What a / What an দিয়ে শুরু করতে হয়।
    • It is a very nice day.What a nice day it is!
  • Very + Adverb যুক্ত বাক্যে How দিয়ে শুরু করতে হয়।
    • He runs very fast.How fast he runs!

Q15: Declarative Sentence কি সবসময় সত্য হতে হবে?

Ans: না, Declarative Sentence সত্য বা মিথ্যা যেকোনো statement হতে পারে। এটি শুধু কিছু ঘোষণা বা বিবৃতি দেয়।

  • The earth is flat. — এটি একটি Declarative Sentence হলেও এটি সত্য নয়।

Q16: Compound Assertive Sentence কী?

Ans: যখন দুটি বা তার বেশি Assertive Clause and, but, or, so ইত্যাদি Conjunction দ্বারা যুক্ত হয়, তখন তাকে Compound Assertive Sentence বলে।

  • He is poor but he is honest.
  • She studies hard so she gets good marks.

Q17: Complex Assertive Sentence কাকে বলে?

Ans: যখন একটি Principal Clause-এর সাথে এক বা একাধিক Subordinate Clause যুক্ত থাকে, তখন তাকে Complex Assertive Sentence বলে।

  • I know that he is honest.
  • She said that she would come.

Conclusion (উপসংহার)

Declarative sentence হলো English grammar-এর সবচেয়ে basic এবং সবচেয়ে important sentence type. আমরা দৈনন্দিন জীবনে যেসব বাক্য বলি—তথ্য, মতামত, ব্যাখ্যা—সবকিছুই মূলত declarative sentence। তাই grammar শেখার শুরুতেই declarative sentence ভালোভাবে বোঝা খুবই জরুরি।

Scroll to Top
0 Shares
Share
Share
Tweet
Pin
Share