Table of Contents
ToggleComplex Sentence কাকে বলে?
Definition :
জটিল বাক্য হলো এমন একটি বাক্য, যেখানে একটি প্রধানশব্দ গুচ্ছ বা principal clause থাকে এবং একটি বা একাধিক নির্ভরশীল শব্দ গুচ্ছ বা subordinate clause থাকে।
সহজ করে বললে:
যে বাক্যে একটি complete idea এবং একটি incomplete idea থাকে, তাকে Complex Sentence বলে।
উদাহরণ:
- যখন বৃষ্টি শুরু হলো, তখন আমরা ঘরে ফিরলাম।
- When it started raining, we returned home.
এখানে “যখন বৃষ্টি শুরু হলো” অংশটি একা দাঁড়াতে পারে না বা অর্থ দিতে পারে না , এটি dependent clause।
কিন্তু “আমরা ঘরে ফিরলাম” এটি একা complete meaning দেয়, এটি independent clause।
Definition :
A complex sentence is a sentence that joins one principal clause with at least one subordinate clause।
উদাহরণ:
“As the rain was continuous, the sport was over.”
Example:
I stayed home because it was raining.আমি বাসায় ছিলাম কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। “I stayed home” = principal clause“আমি বাসায় ছিলাম” = প্রধান বাক্য । “because it was raining” = subordinate clause. সুতারং একটি PC+একটি Sub C= complex sentence হয়।
Example of some complex Sentence।
NB: Black= principal clause আর Red = Subordinate clause
- Sentence: As it was raining, we stayed inside. যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমরা ভেতরে থাকলাম।
- Explanation: এখানে independent clause হলো “we stayed inside” এবং dependent clause হলো “As it was raining”। দুইটা clause মিলিয়ে complex sentence হয়েছে।
- Sentence: Since you are new here, I will show you around. যেহেতু তুমি এখানে নতুন, আমি তোমাকে ঘুরে দেখাবো।
- Explanation: Main idea: “I will show you around”। Dependent idea: “Since you are new here”। একসাথে complex sentence।
- Sentence: She left early because she was not feeling well. সে তাড়াতাড়ি চলে গেল কারণ সে ভালো বোধ করছিল না।
- Sentence: Though the road was rough, they reached safely. রাস্তা খারাপ হলেও তারা নিরাপদে পৌঁছেছিল।
- Explanation: Independent clause: “they reached safely”। Dependent clause: “Though the road was rough”।
- Sentence: Although he was tired, he kept working.
- Explanation: মূল বাক্য: “he kept working”। শর্ত/contrast যোগ করছে “Although he was tired”।
- Sentence: Call me when you arrive. তুমি পৌঁছালে আমাকে ফোন করো।
- Sentence: She spoke slowly so that everyone could understand.
- Explanation: Main idea: “She spoke slowly”। Dependent clause উদ্দেশ্য বোঝাচ্ছে “so that everyone could understand”।
- Sentence: I know that he is honest.আমি জানি যে সে সৎ।
- Explanation: Independent clause: “I know”। Dependent clause: “that he is honest”।
- Sentence: I don’t know why she is upset.আমি জানি না কেন সে মন খারাপ করেছে।
- Explanation: মূল বাক্য: “I don’t know”। Extra information আসছে dependent clause “why she is upset”।
- Sentence: This is the place where we first met.এটাই সেই জায়গা যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম।
- Explanation: Independent clause: “This is the place”। Dependent clause স্থান বোঝাচ্ছে “where we first met”।
Complex Sentence এর গঠন।
গঠন (১) একটি complex sentence গঠিত হয়:
- One principal/Independent clause +subordinating conjunction +One subordinate/Dependent clause ।
- subordinating conjunction +One subordinate/Dependent clause + Comma +One principal/Independent clause।
যেমনঃ
- “Although she’s tired, she ran on the beach.” “যদিও সে ক্লান্ত ছিল, তবুও সে সৈকতে দৌড়াল।”
- এখানে she ran on the beach.” =PC। আর এখানে “Although she’s tired, = Sub C।সুতারং একটি PC+একটি Sub C= complex sentence হয়।
Complex Sentence Structure কেমন হয়?
Complex sentence এর structure খুবই simple এবং এতে তিনটি main component থাকে:
১. মাত্র একটি Independent/Principal Clause (স্বাধীন খণ্ডবাক্য থাকে )
- Principal Clause এটি একটি complete sentence যা একা একাই পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। এতে একটি subject এবং একটি finite verb থাকে।
Example:
- আমি স্কুলে গেলাম। (I went to school.)
২. নুন্যতম একটি Dependent/Subordinate Clause (পরাধীন খণ্ডবাক্য থাকে)
- এটি একটি incomplete sentence যা একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। এটি main clause এর উপর depend করে।
Example:
- যখন ঘণ্টা বাজলো (When the bell rang)
৩. Subordinating Conjunction (অধীনতাবোধক সংযোজক থাকে)
- এই conjunctions দুটি clauses কে connect করে। Common conjunctions হলো: যখন (when), যদি (if), কারণ (because), যেহেতু (since), যদিও (although)।
Structure Formula:
- Subordinating conjunction+ Dependent Clause + Comma (,) + Independent Clause
অথবা
- Independent Clause +Subordinating conjunction+ Dependent Clause .
Subordinating Conjunctions
Subordinate/Dependent clause সাধারণত subordinating conjunction দিয়ে শুরু হয়।
যেমন:
Time (সময়):
when, before, after,till,until,while → “We waited until she arrived.”
Cause/Effect (কারণ/ফল):
because,as, since, so that → “She stayed home because she was ill.”
Contrast (বিরোধ):
although, though, whereas → “Although it was late and dark outside, Samin kept working.”
Condition (শর্ত):
if, unless, only if → “If it rains, we will cancel the trip.”
Place (স্থান):
where, wherever → “He built a house where he grew up.”
Manner (কীভাবে):
as if, as though,how→ “She smiled as though she knew the secret.”
Characteristics of a Complex Sentence।
১। একটি প্রধান শব্দ গুচ্ছ (Principal clause) থাকবে, যা একা একা স্বাধীন ভাবে অন্য কোন clause এর উপর নির্ভর না করে পূর্ণ অর্থ প্রকাশ করে।
উদাহরণ: “সে ঘরে ফিরে গেল।”
২। একটি বা একাধিক নির্ভরশীল শব্দ গুচ্ছ (Subordinate Clause) থাকতে পারে, যেগুলো প্রধান শব্দ গুচ্ছ এর উপর নির্ভরশীল এবং একা ব্যবহার করলে অসম্পূর্ণ মনে হয়।
উদাহরণ: “…যেহেতু সে খুব ক্লান্ত ছিল।”
৩। সাধারণত because, although, if, when, while ইত্যাদি subordinating conjunctions ব্যবহার হয়। subordinating conjunctions গুলো Subordinate Clause এর ঠিক আগে বসে।
৪। Subordinate Clause টি Complex sentence এর আগে বা পরে যেকোনো জায়গায় থাকতে পারে।
Punctuation in Complex Sentences (যতিচিহ্ন ব্যবহার)।
যদি Dependent clause/ Sub.C প্রথমে বসে/ বাক্যের শুরুতে বসে → dependent clause/ subordinate clause এর শেষে comma ব্যবহার করতে হয়।
- “Although it was raining , they went outside.” যদি independent clause প্রথমে বসে/ বাক্যের শুরুতে বসে → comma সাধারণত লাগে না।
- “They went outside although it was raining.”
How to Identify a Complex Sentence (চেনার উপায়)
♦ একটি Principal/Indepensent/main clause থাকবে.
♦ একটি বা একাধিক dependent/ subordinate clause থাকবে.
♦ একটি বা একাধিক subordinate conjunction থাকবে.
♦ দুইটা principal / independent clause থাকবে না.
অথবাঃ
Complex Sentence চেনার উপায় (How to Identify)
অনেক students complex sentence identify করতে confusion এ পড়ে যায়। এখানে ৫টি easy উপায় দেওয়া হলো যা দিয়ে আপনি সহজেই complex sentence চিনতে পারবেন:
১. Subordinating Conjunction খুঁজুন
প্রথমেই বাক্যে subordinating conjunction আছে কিনা দেখুন। যেমন:
- Bangla: যখন, যদি, কারণ, যেহেতু, যদিও, যেন, যেখানে
- English: when, if, because, since, although, while, unless
যদি এই conjunctions থাকে, তাহলে সম্ভবত এটি complex sentence।
২. Two Parts Test করুন
বাক্যটিকে দুই ভাগে ভাগ করুন এবং check করুন:
- একটি part কি একা complete meaning দেয়? (Independent)
- অন্য part টি কি একা incomplete? (Dependent)
Example Test:
- বাক্য: যদি তুমি পড়াশোনা করো, তাহলে সফল হবে।
- Part 1: যদি তুমি পড়াশোনা করো (incomplete – dependent)
- Part 2: তাহলে সফল হবে (complete – independent) √এটি Complex Sentence
৩. Comma এর Position দেখুন
যখন dependent clause sentence এর শুরুতে থাকে, তখন comma ব্যবহার হয়:
- যখন সূর্য ওঠে, পাখিরা গান গায়। (comma আছে)
- পাখিরা গান গায় যখন সূর্য ওঠে। (comma নেই)
৪. “Can it stand alone?” প্রশ্ন করুন
প্রতিটি part এর জন্য জিজ্ঞাসা করুন – এটি কি একা দাঁড়াতে পারে?
- “যখন বৃষ্টি হয়” – × No (Dependent)
- “আমি বাইরে যাই না” –√ Yes (Independent)
৫. Quick Checklist ব্যবহার করুন
- Subordinating conjunction আছে?
- একটি independent clause আছে?
- একটি dependent clause আছে?
- Dependent part একা incomplete?
যদি সব answer “হ্যাঁ” হয়, তাহলে এটি definitely complex sentence!
Common Mistakes (সাধারণ ভুল)
♦ Two independent clauses ব্যবহার করা (ওটা Compound Sentence হয়ে যায়)
♦ Dependent clause-কে full sentence মনে করা
♦ Clause আগে বসালে comma না দেওয়া
Important Tips মনে রাখুন
১. Daily Practice করুন: প্রতিদিন minimum ৫টি complex sentences লিখুন
২. Conjunctions মুখস্থ করুন: Common subordinating conjunctions মনে রাখুন
৩. Reading বাড়ান: Bangla এবং English newspapers পড়ুন
৪. Structure follow করুন: সঠিক structure maintain করুন
৫. Simple থেকে শুরু করুন: প্রথমে basic examples দিয়ে start করুন
Final Thoughts
A complex sentence enriches writing by connecting ideas smoothly.
তবে মনে রাখতে হবে—overuse করলে লেখা ভারী হয়ে যেতে পারে। তাই balance রাখা সবচেয়ে জরুরি।
Structure of a Complex Sentence
Structure:
[Principal Clause] + [Subordinate Clause 1]
[Subordinate Clause 1] + [Principal Clause]
Frequently Asked Questions (FAQ) About Complex Sentences
Q1: Complex sentence কাকে বলে?
A: যে sentence এ ১টি independent clause এবং ১ বা তার বেশি dependent clause থাকে।
Q2: Complex sentence এ কয়টি clause থাকে?
A: কমপক্ষে দুইটি।
Q3: Dependent clause কি একা দাঁড়াতে পারে?
A: না।
Exam-Oriented Questions
Q4: Because, although, when — এগুলো কী?
A: Subordinating conjunction.
Q5: “I know that he is honest” — এটি কোন clause?
A: Noun clause.
Common Mistakes Questions
Q6: Comma কোথায় বসাতে হবে?
A: যখন dependent clause আগে আসে।
Q7: Every sentence with ‘and’ কি complex?
A: না, তা compound হতে পারে।
Q8: Complex sentence ও compound sentence এর পার্থক্য?
A: Complex এ subordinating conjunction, compound এ coordinating conjunction।