GrammarGate

Predicate কাকে বলে? 5 Most Important Predicates For YOU!

Predicate পরিচিতি

 

দুটি প্রধান উপাদান ছাড়া English এ কোনো sentence সম্পূর্ণভাবে গঠন করা যায় না। or English grammar-এ sentence তৈরি করার জন্য দুটি প্রয়োজনীয় অংশ বা উপদান হল সাবজেক্ট ও প্রেডিকেট ।

  1.  Subject= Salim Sir
  2.  Predicate= is the best English teacher in Bangladesh.

যেখানে subject আমাদের বলে বাক্যটি কাকে বা কী জিনিস কে নিয়ে,

অন্যদিকে  predicate আমাদের বলে subject কী  কাজ করছে, কোথায় করছে, কখন করছে, কিভাবে করছে  , কি জন্য করছে ইত্যাদি বোঝায় ।

অর্থাৎ predicate ছাড়া কোনো বাক্য পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না।


Predicate কী?

সহজভাবে বলতে গেলে বলা যায় যে সাবজেক্ট এর ঠিক পরের অংশকে প্রেডিকেট বলে।বা Predicate হলো sentence-এর সেই অংশ, যা subject সম্পর্কে কিছু বলে।

Predicate সাধারণত verb দিয়ে শুরু হয় এবং verb-সংক্রান্ত সব তথ্য বহন করে।

Example:

She sings a song sweetly at night .

  •  Subject: She
  •  Predicate: sings a song sweetly at night .

Predicate কাকে বলে?

Definition:সাবজেক্ট এর ঠিক পরের অংশকে প্রেডিকেট বলে. Predicate (বিধেয়) হলো বাক্যের সেই অংশ, যেখানে

  • subject-এর কাজ (action),
  • subject-এর অবস্থা (state), অথবা
  • subject-এর বর্ণনা (description) প্রকাশ পায়।

Samin and Sara are making fun in the room.

→ Predicate-এ অবশ্যই একটি verb থাকতে হবে।


Subject and Predicate Relationship

একটি sentence-এর মূল কাঠামো হলো—

  • Subject + Predicate
  • Subject → কে কাজ করছে
  • Predicate → subject কী  কাজ করছে, কোথায় করছে, কখন করছে, কিভাবে করছে  , কি জন্য করছে ইত্যাদি বোঝায় ।

Example:

The children are playing in the field.

→ Subject: The children

→ Predicate: are playing in the field


What Does a Predicate Contain? একটি প্রেডিকেট এর মধ্যে কিকি জিনিস থাকে?

একটি predicate-এর মধ্যে থাকতে পারে…………

  1. Main verb→ Samin will take care of Chalchabil.
  2. Helping verb→ Samin will take care of Chalchabil.
  3. Object (direct / indirect)→ Sunzida Subnam buy Samin a car.
  4. Adverb / adverbial phrase→ In 2004, We have achieved new independence.
  5. Prepositional phrase→ In the morning. On friday, at night.
  6. Complement→ Salim Sir is the best English teacher.

→ তবে verb ছাড়া predicate কখনো হয় না।


How to Identify a Predicate?

Predicate চেনার সহজ উপায়—

  • আগে subject খুঁজে বের করো
  • তারপর দেখো subject সম্পর্কে কী বলা হয়েছে
  • verb এবং তার সাথে যুক্ত বাক্যের বাকি অংশই predicate

Types of Predicate (Predicate-এর প্রকারভেদ)

English grammar-এ predicate প্রধানত পাঁচ প্রকার:

1.Simple Predicate

Simple predicate হলো বাক্যের মূল verb বা verb phrase। simple predicate এর মধ্যে শুধু ক্রিয়া থাকে।

Example:

The baby cried.

Simple predicate: cried

এখানে শুধু action বোঝানো হয়েছে।


2.Complete Predicate

Complete predicate  হল verb থেকে শুরু করে বাক্যের বাকি অংশ। শুধু verb কে বলে simple predicate কিন্তু তুমি যদি দেখো verb এর পরে আর কিছু অংশ আছে। তাহলে ঐ অতিরিক্ত অংশ + verb , এই দুইটি অংশ মিলে complete predicate হয়।

Example:

The baby cried loudly at night.

Complete predicate: cried loudly at night


3.Compound Predicate

যখন একই subject একাধিক কাজ করে, তখন তাকে compound predicate বলে। বা যখন একের অধিক verb , and, but, or দ্বারা যুক্ত হয় তখন তাকে compound predicate বলে।

Example:

She washed the dishes and cleaned the room.

Predicate: washed the dishes and cleaned the room


4.Predicate Adjective

যখন linking verb-এর পরে adjective বসে ও  subject এর দোষ, গুন, তুলে ধরে তখন তাকে predicate adjective বলে।

Example:

The weather is pleasant.

Predicate adjective: pleasant


5.Predicate Nominative (Predicate Noun)

যখন linking verb-এর পরে noun বসে ও  subject এর  পরিচয় তুলে ধরে , তখন তাকে predicate nominative বলে।

Example:

Salim Sir has bec0me a great teacher.

Predicate nominative: a teacher


Predicate in Different Sentence Lengths

 

One-word Predicate

subject এর পরে একটি মাত্র word থাকলে তাকে one word predicate বলে।

She laughed.

Short Predicate

subject এর পরে দুইটি word থাকলে তাকে short predicate বলে।

Example:

He is tired.

 Long Predicate

subject এর পরে দুইয়র বেশী  word থাকলে তাকে Loong predicate বলে।

They completed the project successfully before the deadline.


Predicate in Imperative Sentences

Imperative sentence-এ subject সাধারণত থাকে না (implied “you”), কিন্তু predicate থাকে।

Example:

Close the window.

Predicate: close the window


Common Predicate Mistakes

Missing verb

Wrong: The students in the room.

 Correct: The students are in the room.

Subject-verb mismatch

Wrong: The team are winning.

Correct: The team is winning.

 Confusing object with complement

Wrong: She felt sadly.

Correct: She felt sad.

________________________________________

Importance of Predicate

  • Sentence সম্পূর্ণ করে
  • Subject-এর কাজ ও অবস্থা বোঝায়
  • Meaning স্পষ্ট করে
  • Writing ও speaking-এ clarity আনে
  • Grammar accuracy বাড়ায়
  •  Predicate is the engine of a sentence.

Summary 

  • Predicate হলো বাক্যের সেই অংশ যা subject সম্পর্কে বলে
  • Predicate-এ অবশ্যই verb থাকে
  • Predicate পাঁচ প্রকার
  • Predicate ছাড়া sentence অসম্পূর্ণ
  • Subject + Predicate = Complete sentence

20 Questions and Answers on Predicate

Q1. Predicate কাকে বলে?

Ans: বাক্যের যে অংশ subject-এর কাজ বা অবস্থা প্রকাশ করে তাকে predicate বলে।

Q2. Predicate কি verb ছাড়া হয়?

Ans: না, verb ছাড়া predicate হয় না।

Q3. Simple predicate কী?

Ans: বাক্যের মূল verb বা verb phrase।

Q4. Complete predicate কী?

Ans: verbসহ verb-সম্পর্কিত সব শব্দ।

Q5. Compound predicate কী?

Ans: এক subject-এর একাধিক কাজ।

Q6. Predicate adjective কী?

Ans: Linking verb-এর পরে adjective।

Q7. Predicate nominative কী?

Ans: Linking verb-এর পরে noun বসলে তাকে Predicate nominative বলে।

Q8. Predicate sentence-এর কোন অংশ?

Ans: Subject-এর পরের অংশ।

Q9. Imperative sentence-এ predicate থাকে?

Ans: হ্যাঁ।

Q10. Predicate sentence কেন জরুরি?

Ans: Sentence সম্পূর্ণ করার জন্য।

Q11. Predicate কি object অন্তর্ভুক্ত করে?

Ans: হ্যাঁ, করতে পারে।

Q12. Predicate কি adverb নিতে পারে?

Ans: হ্যাঁ।

Q13. One-word predicate কী?

Ans: শুধু verb দিয়ে predicate।

Q14. Predicate কি meaning নির্ধারণ করে?

Ans: হ্যাঁ।

Q15. Predicate adjective উদাহরণ দাও।

Ans: The sky is blue.

Q16. Predicate nominative উদাহরণ দাও।

Ans: He is a doctor.

Q17. Predicate ছাড়া clause হয়?

Ans: না।

Q18. Predicate কি tone নির্ধারণ করে?

Ans: হ্যাঁ।

Q19. Predicate grammar-এর কোন অংশ?

Ans: Sentence structure।

Q20. Predicate শেখা কেন দরকার?

Ans: Correct sentence ও clear meaning-এর জন্য।

Scroll to Top
0 Shares
Share
Share
Tweet
Pin
Share